সরকারি টাকা নয়ছয় রুখতে বড় পদক্ষেপ নবান্নের! চালু নতুন নিয়ম - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ মার্চ, ২০২৫

সরকারি টাকা নয়ছয় রুখতে বড় পদক্ষেপ নবান্নের! চালু নতুন নিয়ম

 


কলকাতা: রাজস্ব ফাঁকি ঠেকাতে নতুন অর্থবর্ষ থেকে ত্রিস্তরীয় পঞ্চায়েতের আয়-ব্যয়ের উপর কড়া নজরদারি চালু করছে নবান্ন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত-তিনটি স্তরেই হাতে লেখা রসিদের বিনিময়ে লেনদেন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হচ্ছে। চালু করা হচ্ছে নয়া পোর্টাল। শুধুমাত্র এর মাধ্যমেই আর্থিক লেনদেনের অনুমতি থাকছে। এর ফলে দৈনন্দিন আয়-ব্যয়ের হিসেব অনলাইনে তৎক্ষণাৎ নথিভুক্ত হয়ে যাবে। ১ এপ্রিল থেকে এই নিয়ম চালু করতে নিয়ে আসা হচ্ছে একটি ‘ইউনিফায়েড অ্যাকাউন্টিং সফ্টওয়ার’, যার নাম দেওয়া হয়েছে ‘সহজ-সরল’ পোর্টাল। 

এতদিন গ্রাম পঞ্চায়েত স্তরে আর্থিক লেনদেনের হিসেব রাখতে গ্রাম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম (জিপিএমএস) পোর্টাল ব্যবহার করা হতো। জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি স্তরে ব্যবহার হতো আইএফএমএস-সরল। এবার তিনটি স্তরেই ‘সহজ-সরল’ পোর্টাল ব্যবহৃত হবে। জেলাশাসকদের ইতিমধ্যে এ সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে পঞ্চায়েত দপ্তর। এক পদস্থ কর্তা জানিয়েছেন, পঞ্চায়েতের তিনটি স্তরে প্রচুর টাকার লেনদেন হয়। ঘাট, মাঠ, বাড়ির মতো নিজস্ব সম্পত্তি লিজ বা ভাড়া বাবদ প্রচুর রাজস্ব থেকে শুরু করে দরপত্র সংক্রান্ত টাকা জমা পড়ে প্রতিদিন। 

পাশাপাশি, নানা খাতে বহু টাকা খরচও হয়। কিন্তু যাঁরা টাকা জমা দিচ্ছেন,  তাঁরা শুধুমাত্র হাতে লেখা একটি রসিদ হাতে পান। এবার থেকে তাঁরা ‘সহজ-সরল’ পোর্টালের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে বেরিয়ে আসা রসিদ পাবেন। সেই মুহূর্তে ওই লেনদেনের তথ্য উঠে যাবে পোর্টালে। ফলে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালাতে কোনও সমস্যা হবে না। একইভাবে টাকা খরচের ক্ষেত্রে ১০ দিন পরে ‘এন্ট্রি’ করা বা মাসের শেষে অ্যাকাউন্ট ক্লোজ করার প্রবণতায় ইতি টানা যাবে বলে মত প্রশাসনিক কর্তাদের। বর্তমান ব্যবস্থায় পঞ্চায়েতগুলি বিল মেটানোর সময় ‘ম্যানুয়ালি’ বা হাতে লেখা রসিদ দেয়। প্রশাসনিক পরিভাষায় একে বলা হয় ‘পাস ফর পেমেন্ট’। এবার থেকে এই রসিদও মিলবে পোর্টাল থেকে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন