দুবাই: অভিযোগ ছিল টুর্নামেন্ট শুরুর দিন থেকেই। চ্যাম্পিয়নস ট্রফিকে বাকি সব দলকে যখন খেলতে হচ্ছে ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে, তখন টিম ইন্ডিয়া সব ম্যাচ খেলছে কেবল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। পাক-ইংল্যান্ড নিরাপেক্ষ অজুহাতে দেখিয়ে যেতে চায়নি ভারত। আইসিসিও বিকল্প ব্যবস্থায় ভারতের সব ম্যাচ রেখেছে একই স্টেডিয়ামে। এরপর থেকেই প্রশ্ন উঠেছে ভারতকে দেওয়া অন্যায় সুবিধা নিয়ে। একই কন্ডিশন ও পিচ বারবার খেলার কারণে ভারত অন্য দলের চেয়ে বেশি সুবিধা পাচ্ছে, এই কথাই ঘুরেফিরে এসেছে। সেইসঙ্গে ভ্রমণক্লান্তি না থাকার বিষয়টিও সামনে এনেছেন অনেকে।
ভারতকে নিয়ে সমালোচনা করেছেন প্যাট কামিন্স, মাইকেল আথারটন, নাসের হুসেন, রসি ডান তাঁর দুসেনের মতো বড় নাম। যদিও ভারতের এমন বাড়তি সুবিধার কথা নাকচ করছেন গৌতম গম্ভীর, রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সব ম্যাচ দুবাইয়ে খেলছে, তাতে দল বাড়তি সুবিধা পাচ্ছে এমন অভিযোগে মেজাজ হারিয়েছেন গম্ভীর। কিন্তু এ বার দুবাইয়ে সব ম্যাচ খেলার সুবিধার কথা স্বীকার করলেন মহম্মদ শামি। সব দলই পাক-ইংল্যান্ডে ভিন্ন ভিন্ন মাঠে খেলছে, আবার ভারতের সঙ্গে খেলতে দুবাইয়ে আসছে।
এমন প্রসঙ্গে ভারতের পেসার শামি বলেন, ‘আমরা অবশ্যই দারুণ সুবিধা পাচ্ছি। এখানকার পিচ ও আবহাওয়া আমাদের পরিচিত। আমার তো মনেও নেই, সবশেষ কবে কোন টুর্নামেন্ট আমরা এখানে খেলেছিলাম! এই যে এত বিতর্ক চলছে যে, অন্যায় সুবিধা ও আরও নানা কিছু কিসের অন্যায় সুবিধা? এখনও পর্যন্ত তো আমরা এখানে (মূল মাঠে) একদিনও অনুশীলন করিনি।’ গম্ভীর বলেছিলেন, ‘অনুশীলন আইসিসি অ্যাকাডেমিতে করছি। ওখানকার কন্ডিশনের সঙ্গে এখানকার কন্ডিশনের পার্থক্য ১৪০ ডিগ্রি! ওখানকার উইকেট ও এখানকার উইকেটের পার্থক্য আকাশ-পাতাল। কিছু লোক সবসময় ছিঁকদুনে। তাদের উচিত পরিণত হওয়া। আমার মনে হয়, আমাদের কোনো অন্যায় সুবিধা পাওয়া বা সেভাবে পরিকল্পনা করার মতো কিছু হয়নি।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন