ফের বিদেশ সফরে বাংলার মুখ্যমন্ত্রী! এবারও কি বাগড়া দেবে কেন্দ্র? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ফের বিদেশ সফরে বাংলার মুখ্যমন্ত্রী! এবারও কি বাগড়া দেবে কেন্দ্র?

 


কলকাতা: অক্সফোর্ড অ্যাসোসিয়েশন বিশ্ববিদ্যালয় থেকে আসা আমন্ত্রণে সাড়া দিয়ে চলতি মাসেই লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে তিনি লন্ডনে পৌঁছবেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার পাশাপাশি ইউরোপের শিল্প মহলের সঙ্গে বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। এমনটাই খবর প্রশাসনিক সূত্রে। সফর সেরে ২৫ তারিখে তিনি কলকাতা ফিরবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ‘বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট’-এ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাইভেস ভি সি জোনাথন মিশ, মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ডে গিয়ে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ গ্রহণও করেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি অ্যালামনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই বিশেষ সম্মান পেয়েছেন। তবে গত জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তিনি যেতে পারেননি। ২০১৮ সালে লন্ডন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরসঙ্গী হয়েছিলেন রাজ্যের তৎকালীন কয়েকজন মন্ত্রীও। সেই সময় বাকিংহাম প্যালেসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে গত ২০২১ সালেও একবার মুখ্যমন্ত্রীর রোম সফরের বাগড়া দিয়েছিল কেন্দ্র। সে বছর নেপাল সফরের অনুমতিও দেওয়া হয়নি মুখ্যমন্ত্রীকে। ২০২০ সালে মমতা দুবাই এবং স্পেন সফরের অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে সংশয় ছিল নবান্নের কর্তাদের। তবে সেবার মিলেছিল বিদেশ মন্ত্রকের সবুজ সংকেত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন