কলকাতা। তিনি ফিরেছিলেন, দেখেছিলেন এবং আইপিএল জিতেছিলেন। গত বছর কলকাতা নাইট রাইডার্সের খেলার জয়ের নেপথ্য কারিগর ছিলেন মেন্টর গৌতম গম্ভীর। বর্তমানে তিনি ভারতীয় দলের কোচ। কিন্তু আজও তিনি নাইট ভক্তদের হৃদমাজারে। সেটা স্বীকার করে নিলেন খোদ কেকআর মালিক শাহরুখ খান। আইপিএল শুরু হতে আর সপ্তাহ দুয়েক বাকি। প্রস্তুতি শুরু দিয়েছে অধিকাংশ দলই। নাইট রাইডার্স জানিয়েছে দিয়েছে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের নাম। প্রকাশ্যে এসেছেন তিন তারার নতুন জার্সি। গম্ভীরের জায়গায় মেন্টর হিসেবে এসেছেন জেসন ব্র্যাভো। তবে ফের আইপিএল জয়ের লড়াইতে নামার আগে শাহরুখের মুখে শোনা গেল গম্ভীর-মন্ত্র। অধিনায়ক গৌতম গম্ভীর নাইট রাইডার্সকে দুবার আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন। গত বছর মেন্টর হিসেবে ফিরে এসেই সাফল্য। সম্প্রতি প্রচারকারী চ্যানেলের একটি অনুষ্ঠানে শাহরুখ বলেন, “আমি কখনও ভাবি না যে, গম্ভীর আমাদের ছেড়ে গিয়েছেন। গম্ভীরের সঙ্গে আমাদের দীর্ঘদিনের মধুর সম্পর্ক। খুব কম মানুষের সঙ্গে এত ভালো বন্ধু থাকে। গম্ভীর তার মধ্যে অন্যতম। ওর প্রত্যাবর্তন খুব গুরুত্বপূর্ণ ছিল। গম্ভীরের কেকআর জমানার প্রশংসায় পঞ্চমুখ আরেক প্রাক্তন রবিন উথাপ্পা। ২০১৪ সালে নাইটসদের আইপিএল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সেই উথাপ্পা বলছেন, “যখন আমি গম্ভীরের প্রত্যাবর্তনের খবর পাই, তখন আমি এজেন্স হ্যাটেলে একটি বার্তা দিয়েছিলাম। লিখেছিলাম, গম্ভীরের কেকআর ছাড়ার পর ওদের জন্য সবচেয়ে ভালো খবর গম্ভীরের ফিরে আসা। এবার গম্ভীর নেই। তাঁর অভাব পূরণ করে কি ফের চ্যাম্পিয়ন হতে পারবেন নাইট্রা?”"
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন