মুম্বই: ৬০-এ পা দেবেন বলিউডের সুপারস্টার আমির খান। আগামী ১৪ মার্চ তিনি প্রবীণ নাগরিক হিসেবে গণ্য হবেন। দেশজুড়ে জন্মদিন উদযাপন করবেন তাঁর অগণিত অনুরাগী। বয়স ৬০ হলেও তাঁর চেহাড়ায় তা ধরা পড়ার কোনও লক্ষ্যণ নেই। আমিরের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে তাঁর অনুরাগীদের জন্য রয়েছে বিশেষ চমক।
আগামী ১৪ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তাঁর অভিনীত বিভিন্ন স্বাদের ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘আমির খান: সিনেমা কা জাদুগর’। আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছেন চিত্রনাট্যকার জাভেদ আখতার। তিনি জানিয়েছেন, দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে আমিরের বাছাই করা ছবি দেখানো হবে।
১৯৬৫ সালের ১৪ মার্চ মুম্বইয়ের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম হয়। আমিরের বাবার নাম তাহির হোসেন এবং মায়ের নাম জিনাত হোসেন। ১৯৭৩ সালে নাসির হুসেনের ‘ইয়াদো কি বরাত’ ছবিতে শিশুশিল্পী হিসেবে তাঁর অভিনয় জগতে হাতেখড়ি হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন