টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গম্ভীরের সামনে নতুন চ্যালেঞ্জ - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১২ মার্চ, ২০২৫

টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর গম্ভীরের সামনে নতুন চ্যালেঞ্জ




নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার কোচ হওয়ার পর খারাপ সময় কম দেখেননি গৌতম গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ, ডনের দেশে বর্ডার-গাভাসকর ট্রফি খোয়ানো কালো দাগ ফেলেছে কোচিং কেরিয়ারে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ হলে নিশ্চিতভাবেই সমালোচনা জোরদার হতো। প্রশ্ন উঠত তাঁকে রাখার যৌক্তিকতা নিয়েই। দুবাইয়ে রোহিত শর্মার হাতে ট্রফি ওঠা সেজন্যই স্বস্তি দিচ্ছে। তবে সামনেও রয়েছে কঠিন চ্যালেঞ্জ।

আইপিএল শেষের পরই যেমন ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত। কিন্তু তার জন্য প্রস্তুতির বিশেষ সময় মিলবে না। ক্রিকেটাররা সকলেই ব্যস্ত থাকবেন কোটিপতি লিগে। তার চেয়েও গুরুত্বপূর্ণ হতে চলেছে লাল বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার যাত্রাপথ। সিডনিতে শেষ টেস্ট খেলেছিল ভারত। তাতে সম্পূর্ণ ফিট হওয়া সত্ত্বেও খেলেননি রোহিত। রান আসছিল না বলে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির সাফল্যর পর হিটম্যানকে সরানো কঠিন। কিন্তু রোহিত যদি খেলেন তাহলে বসবেন কে? যশস্বী জয়সওয়াল ও লোকেশ রাহুলের মধ্যে কোনও একজনই সঙ্গী হবেন তাঁর।\

সিডনিতে এই দু’জনই ওপেন করেছিলেন। তিনে শুভমান গিল, চারে বিরাট কোহলি, পাঁচে ঋষভ পন্থ। অবশ্য বিরাটকে নিয়েও কম প্রশ্ন নেই। অস্ট্রেলিয়ায় অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে খোঁচা দিয়েই বারবার আউট হয়েছেন তিনি। চোটপ্রবণ যশপ্রীত বুমরাহকে নিয়েও থাকছে অনিশ্চয়তা। তাঁকে এবং মহম্মদ সামিকে একসঙ্গে টেস্টে খেলানো মানেই সারাক্ষণ টেনশনে থাকা। এই বুঝি কেউ চোট পেলেন!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন