কলকাতা: শিলিগুড়ি হোক বা সোনারপুর, বারাসাত হোক অথবা বর্ধমান বাংলার প্রায় সর্বত্রই বেলাগাম হারে রাস্তায় সরকারি অনুমতি ছাড়া টোটো চলাচলে বাড়ছে যানজট। এবারে যানজট নিয়ন্ত্রণে টোটো চলাচলের উপরের নিয়ন্ত্রণ বাড়াতে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে নয়া গাইডলাইন জারি করা হবে। রাজ্য বিধানসভায় যানজট কমানো এবং রাস্তায় বিপুল হারে টোটো চলাচল নিয়ে রাজ্য সরকারের কি পরিকল্পনা রয়েছে সেই সম্পর্কিত প্রশ্নের উত্তরে একথা আনালেন বাংলার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। পরিবহন মন্ত্রী জানান, বাংলার বেশ কিছু আয়গায় যানজট হচ্ছে। কীভাবে চললে যানজট কম হবে, তার অন্য কিছু গাইডলাইন দেওয়া হবে। টোটো কতদূর পর্যন্ত যাবে, কীভাবে যাবে, রাজ্যের তরফ থেকে সেই গাইডলাইন দেওয়া হবে। এই গাইড লাইন ঠিক করবে একটি কমিটি। যেখান পুরসভা, ট্রাফিক, নোডাল এজেন্সি, ইউনিয়নের প্রতিনিধিরা থাকবেন। যানজট হলেও তো তুলে দেওয়া যায় না। কারণ, ওদের রুটি রুজি ব্যাপার।
এদিকে শহরের রাস্তায় টোটো চলতে শুরু করার জেরে যানজট তৈরি হচ্ছে বলে বেশ কয়েকজন বিধায়ক অভিযোগ তোলেন। ইতিমধ্যেই একাধিক পুরসভা এলাকায় টোটো চলার জন্য কিউআর কোড সিস্টেম চালু করা হয়েছে। এই বিষয়ে আজ পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, বারাসত, শিলিগুড়ি, আসানসোলে স্টেশন চত্বর এবং বাজার এলাকায় খুব যানজট হচ্ছে। টোটো কিনে যে কোনও রুটে যে কেউ চালাতে পারে। কারণ এটার নির্দিষ্ট পারমিট হয় না। তাই টোটোর জন্য কিউ আর কোড রেজিস্ট্রেশন সিস্টেম চালু করা হচ্ছে। স্থানীয় পুলিশ, পুরসভার অফিসার টোটো ইউনিয়নের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করবে। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি বাসের সংখ রা কমে গিয়েছে বলে যে অভিযোগ উঠেছে সেই সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী জানান, করোনার পরে অনেক রুটে বাস বন্ধ হয়ে গিয়েছে। যে যে রুটে বাস বন্ধ হয়েছে। সেই রুটগুলোর নাম আমাদের পাঠান। আমরা খতিয়ে দেখব। তার পরে ব্যবস্থা নেব। তবে যাত্রী ছাড়া তো বাস চালানো যায় না। ফলে সেটাও দেখতে হবে। কিন্তু যেখানে সেখানে সরকারি বাসের নতুন রুট তৈরি করা সম্ভব নয় বলেও জানিয়ে দেন পরিবহন মন্ত্রী। বিশেষ করে যেখানে ভাল সেসরকারি বাস পরিষেবা রয়েছে সেখানে সরকারি বাস পরিষেবা নয় বলে আজ জানান স্নেহাশিস চক্রবর্তী।
বিধানসভায় একাধিক বিধায়ক নানা জেলায় বেশ কয়েকটি রুটে সরকারি বাস পরিষেবা চালু করার বিষয়ে পরিবহণ মন্ত্রীর কাছে আবেদন করেন। যার উত্তরে পরিবহণ মন্ত্রী বলেন, সব জায়গায় সরকারি বাস পরিষেবা দেওয়া সম্ভব নয়। বিশেষ করে যেসব জায়গায় ভাল বেসরকারি বাস পরিষেবা রয়েছে সেখানে অযথা বাসের সংখ্যা বাড়ানোর কোনও প্রয়োজনীয়তা নেই। আজ পরিবহণ মন্ত্রী বিধানসভায় জানান, সেবক রোড বা হিলকার্ট রোডে টোটো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আর তেনজিং নোরগে বাস টার্মিনাসের সামনে বেসরকারি ৩০০ বাস চলাচল করছে। এই বাসগুলি অন্যত্র সরিয়ে দেওয়ার কথা ভাবা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন