বেঙ্গালুরু: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে জুড়ল নতুন পালক। বুধবার ইসরোর তরফে জানানো হয়েছে, স্পেসডেক্স মিশনের জন্য দুই কৃত্রিম উপগ্রহের 'আনডকিং' সফল ভাবে সম্পন্ন করেছে তারা। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ইসরোর সাফল্য অর্জনকে ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখছেন বিজ্ঞানীরা। এর ফলে ভবিষ্যতে মহাকাশযানগুলি আপনাআপনি নিজেকে 'ডর' করতে পারবে। সে ক্ষেত্রে আর মহাকাশযানগুলিকে পৃথিবী থেকে নিয়ন্ত্রণ করতে হবে না, যা ভবিষ্যতে চন্দ্রযান-4 এর মতো অভিযানগুলির ক্ষেত্রে কাজে লাগতে পারে বলেই বিশ্বাস বিজ্ঞানীদের।
ইসরো বিবৃতি দিয়ে জানায়, স্পেডেন্সের 'আনডকিং' সফল হয়েছে। মিশনের সাফল্যের পর তার ধারাবাহিক বিবরণও সংক্ষেপে প্রকাশ করেছে ভারতীয় মহাকাশ সংস্থা। জানানো হয়েছে, আমেরিকার পর বিশ্বের চতুর্থ দেশ হিসাবে স্পেস ডকিংয়ে সাফল্য পেয়েছিল ভারত। সেই সাফল্যের পর ইসরোকে অভিনন্দন জানিয়ছেন প্রধানমন্ত্রী। অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। এটিকে ভারতের ভবিষ্যৎ মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও অভিহিত করেছেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন