ফের আত্মঘাতী হানায় হত ৯০ সেনা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ফের আত্মঘাতী হানায় হত ৯০ সেনা

 


ইসলামাবাদ: সাতটি বাস ও দু’টি জিপ। বালুচিস্তানের রাজধানী কোয়েট্টা থেকে তাফতানের দিকে এগিয়ে চলেছে পাকিস্তানি সেনার কনভয়। নৌশকি পৌঁছনোর আগে পর্যন্ত সব ঠিকঠাক ছিল। কিন্তু আরসিডি হাইওয়ের উপর রাকশান মিলের কাছে পৌঁছতেই কনভয়ে সজোরে এসে ধাক্কা মারল একটি গাড়ি। 

মুহূর্তে এলাকা কাঁপিয়ে বিস্ফোরণ। উড়ে গেল গোটা একটি বাস! চারপাশে কালো ধোঁয়া। কনভয়ের অন্যান্য বাসে থাকা জওয়ানদের সম্বিত ফেরার আগেই ধেয়ে এল ঝাঁকে ঝাঁকে গুলি। ট্রেন হাইজ্যাকের এক সপ্তাহের মধ্যে আবারও পাক সেনার উপর হামলা বালোচ বিদ্রোহীদের। রবিবার এই অপারেশন চালিয়েছে বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)-র আত্মঘাতী স্কোয়াড মজিদ ব্রিগেড। গোটা ঘটনায় পুলওয়ামা হামলার ছায়া দেখতে পাচ্ছেন সামরিক বিশেষজ্ঞরা। বিদ্রোহীদের দাবি, অন্তত ৯০ জন পাকিস্তানি সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। যদিও তা মানতে রাজি নয় ইসলামাবাদ। আত্মঘাতীর হামলার কথা স্বীকার করে তারা জানিয়েছে, প্রাণ হারিয়েছেন অন্তত সাত জন জওয়ান। জখমের সংখ্যা ২১। হামলার কড়া নিন্দা করেছেন বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি।

পাকিস্তানি সেনার শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে কনভয়ের একটি বাসে আত্মঘাতী হামলা চালানো হয়। রকেট প্রপেলড গ্রেনেড দিয়ে অন্য একটি বাসকেও নিশানা করে আত্মঘাতী জঙ্গিরা। খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছে সেনার হেলিকপ্টার। সেটিতে করেই জখম সেনা-জওয়ানদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। এলাকায় নজরদারি বাড়াতে ড্রোন মোতায়েন করেছে প্রশাসন। নৌশকি থানার এসএইচও জাফারুল্লা সুলেমানি জানান, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন