নিউ ইয়র্ক: আগামী বছর জুন-জুলাই মাসে মার্কিন মুলুকে বসতে চলেছে পরবর্তী বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ আয়োজিত হবে আমেরিকাতে। তবে একইসঙ্গে মেক্সিকো ও কানাডাতে হবে ১৩টি করে ম্যাচ। ইতিমধ্যেই বিশ্বকাপের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচের ভেন্যু ঘোষণা করেছে ফিফা।
এবার সুষ্ঠভাবে টুর্নামেন্ট আয়োজন করতে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করল হোয়াইট হাউস। কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে দু’পক্ষের মধ্যে বিস্তর আলোচনা হয়। এরপরই টাস্ক ফোর্সের কথা ঘোষণা করেন ট্রাম্প। নিরাপত্তার পাশাপাশি বিশ্বকাপের আয়োজনের বিভিন্ন দিক খতিয়ে দেখতেই এই সিদ্ধান্ত। একইসঙ্গে মেক্সিকো ও কানাডার সঙ্গে আমেরিকার যে শুল্কযুদ্ধ চলছে, তার প্রভাব বিশ্বকাপের উপর পড়বে না বলেই ফিফা সভাপতিকে আশ্বাস দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘তিন দেশের মধ্যে এই উত্তেজনা বিশ্বকাপের আরও উন্মাদনা বাড়িয়ে তুলবে।’

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন