বন্ধ হচ্ছে মহিলাদের এই সরকারি প্রকল্প - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

বন্ধ হচ্ছে মহিলাদের এই সরকারি প্রকল্প



কলকাতা: ২০২৩ সালের এক এপ্রিল থেকে চালু হয়েছিল মহিলাদের জন্য বিশেষ স্বল্প সঞ্চয় প্রকল্প। এটির নাম, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট। এই স্কিমে পোস্ট অফিস ও ব্যাঙ্কের মাধ্যমে সর্বোচ্চ দু’লাখ টাকা জমাতে পারেন মহিলারা। ৩১ মার্চের পর থেকে প্রকল্পটি আর চালু রাখবে না কেন্দ্র। তাই কোনও ব্যাঙ্ক বা ডাকঘরের শাখা যাতে নতুন করে এক এপ্রিল থেকে এই প্রকল্পের অ্যাকাউন্ট না খোলে, তার জন্য নির্দেশিকা জারি হল। দু’বছর আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন, মহিলারা এই স্কিমে সুদ পাবেন বার্ষিক ৭.৫ শতাংশ হারে। ন্যূনতম এক হাজার টাকা দিয়ে মহিলারা তা কিনতে পারবেন। কেনা যাবে এক হাজার টাকার গুণিতকে। প্রকল্পটি কেন্দ্র বন্ধ করলেও, যাঁরা আগামী সোমবারের মধ্যে তা কিনবেন, তা আগামী দু’বছর ধরে চালিয়ে নিয়ে যাওয়া যাবে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন