সম্পর্কে মরচে পড়ছে? এই ৫ কৌশল মেনে চলুন, সম্পর্ক থাকবে চিরনতুন! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সম্পর্কে মরচে পড়ছে? এই ৫ কৌশল মেনে চলুন, সম্পর্ক থাকবে চিরনতুন!

 



সকাল থেকে মেজাজটা খারাপ দিয়ার৷ এই মাত্র ফোন করে ওর খুব কাছের বান্ধবী জানিয়েছে তার ছ’বছরের সম্পর্ক ভেঙে যাচ্ছে৷ ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে না দিয়া৷ খালি মনে হচ্ছে কৌশিকের সঙ্গেও কি ওর নিজের সম্পর্কটা ঠিক থাকবে সারাজীবন? ইদানীং কেমন ছাড়া ছাড়া লাগে কৌশিককে...

দিয়া একা নয়৷ কমবেশি সব দম্পতিই জীবনের কোনও না কোনও মুহূর্তে সম্পর্ক নিয়ে টানাপোড়েন, সংশয়ে ভোগেন৷ আসলে জীবনের মতোই সম্পর্ক সবসময় সরলরেখায় চলে না৷ বিভিন্ন সময়ে তাতে নানা বাঁক, ওঠাপড়া আসে৷ সে সব চোরাগলি পেরোতে পারে যে সব সম্পর্ক, তারাই শেষ পর্যন্ত টিকে যায়৷ আর সম্পর্ককে সারজল দিয়ে তাজা রাখার দায়িত্বও নিতে হয় দু’জনকে৷ দায়িত্ব মানে প্রতিদিন ঘটা করে পরস্পরের প্রতি ভালোবাসার কথা ঘোষণা করতে হবে বা একদিন অন্তর দামি দামি উপহার কিনে আনতে হবে, তা বলছি না৷ ছোটখাটো কিছু আচরণ, একটু হাসি দিয়েই টিকিয়ে রাখা যায় সম্পর্কের জাদু৷ এখানে রইল তেমনই কিছু হদিশ৷

যোগাযোগ রাখুন
কাজের চাপে সারাক্ষণ ফোন করা সম্ভব নয়, কিন্তু মেসেজ তো পাঠানোই যায়! খুব রোম্যান্টিক, আবেগে ভরা টেক্সট নয়, সাধারণ কথাই লিখুন এমনভাবে যাতে ওঁর প্রতি আপনার ভালোবাসাটা উনি বুঝতে পারেন৷

স্পর্শের ম্যাজিক
দীর্ঘদিনের সম্পর্ক হলে অনেকেই আর আদর ব্যাপারটাকে গুরুত্ব দেন না৷ কিন্তু জানেন কি, অল্প একটু ছোঁয়া বা ছোট্ট একটা চুমু সম্পর্কের ভিত মজবুত করতে কতটা সাহায্য করে?

ওঁর কথা শুনুন
উনি যখন ওঁর কোনও অনুভূতি বা সমস্যার কথা আপনাকে বলছেন, তখন মন দিয়ে শুনুন এবং দরকারমতো পরামর্শ দিন৷ মাঝেমাঝে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে ঠিকই, কিন্তু ভালোবাসার মানুষের জন্য এটুকু তো করাই যায়, তাই না?

একসঙ্গে বেড়াতে যান
বছরে অন্তত একবার চারপাশের ভিড় থেকে দূরে কোথাও বেড়াতে যান দু’জনে৷ নতুন পরিবেশে পরস্পরের আরও কাছে আসতে পারবেন৷ আর বছরের বাকি সময়টা অবসর পেলেই লং ড্রাইভে বেরিয়ে পড়ুন, পাশাপাশি সময় কাটান৷ সম্পর্ক বাড়তি অক্সিজেন পাবে৷

ওঁর প্রশংসা করুন
হয়তো ওঁর সাজ দেখে আপনার ভালো লাগছে৷ সেটা মনের মধ্যে চেপে না রেখে ওঁকে জানিয়ে দিন৷ তেমনি আপনি যে ওঁকে ভালোবাসেন, সেটাও মাঝেমাঝে জানান৷ ওঁর মন ভালো হয়ে যেতে বাধ্য৷

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন