আচমকা টাকার দরকার? মোবাইলের মাধ্যমে সহজেই টাকা তোলার উপায় জানুন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

আচমকা টাকার দরকার? মোবাইলের মাধ্যমে সহজেই টাকা তোলার উপায় জানুন

 



কলকাতা: ভবিষ্যতের সঞ্চয় ইপিএফও। চাকরিজীবীদের মাইনে থেকে এক নির্দিষ্ট অঙ্ক জমা থাকে পিএফ-এ। যে সংস্থায় কাজ করেন, তারাও এক নির্দিষ্ট হারে টাকা জমা দেয় পিএফ-এ। অবসরের আগে পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা না তোলাই শ্রেয়। তবে হঠাৎ জরুরি কোনো দরকার হলে, সেক্ষেত্রে পিএফ থেকে টাকা তোলা যায়। কীভাবে সহজেই পিএফ থেকে টাকা তোলা যায়, সে সম্পর্কে অনেকেই জানেন না।

কেন্দ্রীয় সরকারের অ্যাপ হল ইউনিফায়েড মোবাইল অ্যাপ্লিকেশন বা উমঙ্গ। এই অ্যাপ ব্যবহার করে সহজেই পিএফের টাকা তোলা যায়। ১০টি ভাষায় ব্যবহার করা যায় এই অ্যাপ। অ্যান্ড্রয়েড ও আইওএস - উভয় প্ল্যাটফর্মেই অ্যাপ ব্যবহার করা যায়।

কীভাবে পিএফের টাকা তুলবেন

  • প্রথমেই মোবাইলে উমঙ্গ অ্যাপ ইন্সটল করতে হবে।
  • এবার অ্যাপ খুললে আধার নম্বর বা মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
  • তারপর ইপিএফও সার্ভিস অপশনটি বেছে নিন।
  • আধার নম্বর বা মোবাইল নম্বর ও ওটিপি দিয়ে ইপিএফও সার্ভিসে লগ ইন করুন।
  • এবার যে পেজটি খুলবে, তাতে পিএফ উইথড্রল অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
  • এরপরে ফর্ম পূরণ করতে হবে। কত টাকা তুলতে চান, কেন টাকা তুলছেন, অ্যাকাউন্টের ডিটেইল দিতে হবে। এবার আপনার মোবাইলে ১টি ওটিপি আসবে। সেই ওটিপি বসিয়ে কনফার্ম অপশনে ক্লিক করলেই পিএফের টাকা তোলার আবেদন করা হয়ে যাবে।

সাধারণত আবেদনের ৭ থেকে ১০ দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএফের টাকা চলে আসে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন