শুভেন্দুর বয়কট, মমতা সরকারের বিরুদ্ধে নীতিগত অবস্থান - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

শুভেন্দুর বয়কট, মমতা সরকারের বিরুদ্ধে নীতিগত অবস্থান

 


কলকাতা: পশ্চিমবঙ্গ তথ্য কমিশনের রাজ্য তথ্য কমিশনারের নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে তিনি সরাসরি লেখেন। তিনি এই প্রক্রিয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করলেন, যা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে তাঁর কড়া নীতিগত অবস্থানেরই প্রতিফলন।

রাজ্যপালের গঠিত তিন সদস্যের সুপারিশমূলক কমিটিতে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয় বিষয়ক মন্ত্রী
শোভনদেব চট্টোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। তবে, শুভেন্দু স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই কমিটির বৈঠকে তিনি থাকছেন না। প্রশাসনিক সংস্থার দপ্তরের সচিবকে পাঠানো চিঠিতে তিনি জানিয়েছেন, এটি তাঁর জন্য শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুপস্থিতি নয়, বরং তাঁর বিবেকের দাবি। টুইটারে প্রকাশিত বার্তায় তিনি ইঙ্গিত দিয়েছেন, এই সিদ্ধান্ত আবেগপ্রবণ হলেও তা তাঁর নীতিগত অবস্থানেরই প্রতিফলন। 

শুভেন্দুর এই অবস্থান কার্যত প্রমাণ করে, মমতা সরকারের অধীনে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে তাঁর গভীর সন্দেহ রয়েছে। তিনি নিয়োগ প্রক্রিয়ার বৈধতা এবং স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে। বিরোধী দলনেতার এই অবস্থান কি তথ্য কমিশনার নিয়োগে নতুন বিতর্ক তৈরি করবে? নাকি এটি মমতা সরকারকে রাজনৈতিক চাপে ফেলবে? এখন সবার নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন