হাবড়া: মতুয়া ভোটারদের ভোট কাটার জন্য তৃণমূলের ভুতুড়ে ভোটারের নামে মিথ্যাচার করছে। সমস্ত ভুতুড়ে ভোটারের দায় তৃণমূলের, দাবি বিজেপির। অন্যদিকে ১০ থেকে ১২ হাজারের বেশি ভুতুড়ে ভোটারের খোঁজ বনগাঁ সাংগঠনিক জেলার ৫ বিধানসভা এলাকায় দাবি তৃণমূল জেলা সভাপতির।
উত্তর ২৪ পরগনার বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস মঙ্গলবার বনগাঁয় জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করে জানান, এখনও পর্যন্ত বনগাঁ সাংগঠনিক জেলার বাগদা বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা ও স্বরূপনগর এই ৫ বিধানসভা কেন্দ্রে ভোটার লিস্ট সংশোধনীর ২৫ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তাতে প্রায় ১০ থেকে ১২ হাজার ভুতুড়ে ভোটারের খোঁজ পাওয়া গিয়েছে। এরমধ্যে একই এপিক নম্বরের দুই জায়গায় ভোট পাওয়া গিয়েছে। এমনকি অনেক ভোটারের এলাকায় কোনও খোঁজ পাওয়া যায়নি। এই বিষয়ে বনগাঁর এসডিওর কাছে জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লিখিত ভাবে অভিযোগ জানানো হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল। তিনি বলেছেন সরকার কাদের এসডিও বিডিও পরিচালনা করে কারা। সব ভুতুড়ে ভোটারের দায় নিতে হবে তৃণমূলকে। আর এই এলাকার মতুয়া ভোটারদের ভোট কাটার জন্য তৃণমূল এই সমস্ত মিথ্যা অভিযোগ করছে।
বুধবার, ১২ মার্চ, ২০২৫
Home
Bengal
Headlines
LatestNews
Politics
মতুয়াদের ভোট কাটতে ‘ভূতুড়ে ভোটারে’র প্রচার? বিস্ফোরক বিজেপি
মতুয়াদের ভোট কাটতে ‘ভূতুড়ে ভোটারে’র প্রচার? বিস্ফোরক বিজেপি
Tags
# Bengal
# Headlines
# LatestNews
# Politics
About aajbikel
Politics
লেবেলসমূহ:
Bengal,
Headlines,
LatestNews,
Politics
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন