‘সমালোচনা গণতন্ত্রের আত্মা’, সাক্ষাৎকারে মন্তব্য মোদির - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

‘সমালোচনা গণতন্ত্রের আত্মা’, সাক্ষাৎকারে মন্তব্য মোদির

 




নয়াদিল্লি: মোদি জমানায় ভারতে সংবাদমাধ্যমের স্বাধীনতায় লাগাম পড়েছে। যে কোনও সমালোচনায় খড়্গহস্ত সরকার। এমনই অভিযোগে সোচ্চার বিরোধীরা। তাঁদের দাবি, বিবিসির গুজরাত হিংসা সংক্রান্ত তথ্যচিত্রে নিষেধাজ্ঞাই হোক, বিরুদ্ধ-স্বর দমনে এজেন্সিকে কাজে লাগানো, বিরোধীদের নির্বিচারে গ্রেপ্তারের মতো ঘটনা অঘোষিত ইমার্জেন্সিরই নামান্তর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খোলাখুলি সাংবাদিক বৈঠক করেন না বা সংসদে কোনও প্রশ্নের উত্তরও দেন না বলেও বিরোধী শিবিরের অভিযোগ। এবার এই ইস্যুতে নিজের মতামত জানালেন মোদি।

তিনি বলেছেন,  সমালোচনা সবসময়ই স্বাগত। কারণ তা গণতন্ত্রের আত্মা। কিন্তু যথাযথ ও তথ্যবহুল সমালোচনার এখন বড়ই অভাব। এখন যা হচ্ছে, তার বেশিরভাগই অভিযোগ। এভাবে সমালোচনা ও অভিযোগের ফারাক তুলে ধরেছেন তিনি।  মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও পডকাস্টার লেক্স ফ্রিডম্যানকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি বলেছেন, তিনি বরাবরই সমালোচনাকে স্বাগত জানিয়ে এসেছেন। কারণ, প্রকৃত সমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করা যায়। কিন্তু এখন সত্যিকারের দুর্বলতা ধরিয়ে দেওয়ার পরিবর্তে সোজাসাপ্টা অভিযোগ করা হয়। কিছু ব্যক্তি নির্দিষ্ট এজেন্ডা এবং ভুল উদ্দেশ্য নিয়ে কাজ করেন, মানুষকে বিভ্রান্ত করার জন্য ভুল তথ্য ব্যবহার করেন।

দীর্ঘ তিন ঘণ্টার এই সাক্ষাৎকার রবিবার সামনে এসেছে। সেখানে মোদি শৈশবের স্মৃতিচারণ সংক্রান্ত জীবনের যাত্রাপথের বিভিন্ন ঘটনা তুলে ধরেছেন। সেইসঙ্গে আরএসএসের সঙ্গে তাঁর সম্পর্ক, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালে ২০০২ সালের হিংসা, বিভিন্ন বৈদেশিক বিষয়ে নিজের অভিমত জানিয়েছেন প্রধানমন্ত্রী।  পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেছেন, ভারত বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থান চেয়েছে। কিন্তু পাকিস্তান ভারতের সঙ্গে ছায়াযুদ্ধ চালিয়ে গিয়েছে। প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক মজবুত করে তোলার ক্ষেত্রে তাঁর প্রয়াসের কথাও জানিয়েছেন মোদি।  শপথ গ্রহণের অনুষ্ঠানে তৎকালীন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানানোর কথা উল্লেখ করেন তিনি। এব্যাপারে মোদি বলেছেন, সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে পাকিস্তানের কাছ থেকে শুধু বিরোধিতা ও বিশ্বাসঘাতকতা ছাড়া অন্য কিছু পাওয়া যায়নি। একইসঙ্গে বিশ্বে সন্ত্রাসবাদী কার্যকলাপের যোগসূত্র নিয়েও পাকিস্তানকে একহাত নিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন