মুম্বই: দেশজুড়ে যাত্রীবাহী গাড়ির বাজার বেশ চাঙ্গা। গাড়ি প্রস্তুতকারক সংস্থাগুলির সংগঠন সোসাইটি অব ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের গাড়ি বিক্রির হার নিয়ে শিল্পমহল মোটামুটি খুশি।সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী, গত মাসে দেশে প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে। যেখানে গত বছর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৩ লক্ষ ৭০ হাজার। অর্থাৎ, পাইকারি বাজারে গাড়ির বিক্রি বেড়েছে।তবে এর বিপরীত চিত্র দেখা গেছে দু'চাকার গাড়ির বাজারে।
সামগ্রিকভাবে টু-হুইলার বা দু'চাকার গাড়ির বিক্রি কমেছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে যেখানে দ্বিচক্র যান বিক্রি হয়েছিল ১৫ লক্ষ ২১ হাজার, সেখানে গত মাসে তা কমে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজারে।স্কুটারের বিক্রি কিছুটা কম হলেও বাইকের বাজার বেশ ধসেছে। গত বছর ফেব্রুয়ারিতে স্কুটার ও স্কুটির বিক্রি ছিল ৫ লক্ষ ১৫ হাজার, যা গত মাসে কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ১৩ হাজারে। অন্যদিকে, গত মাসে মোটরসাইকেল বা বাইক বিক্রির সংখ্যা ছিল ৮ লক্ষ ৩৮ হাজার, যা গত বছরের তুলনায় ১ লক্ষ ২৬ হাজার কম।সিয়ামের আশা, চলতি মাসে দু'চাকার গাড়ির বাজার আশানুরূপ হবে। কারণ হোলি, দোল এবং উগারির মতো উৎসবগুলি আঞ্চলিক স্তরে বাজারকে চাঙ্গা করবে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন