টুকলি করতে দিতেই হবে, পরীক্ষায় বাধা পেয়ে স্কুলে তাণ্ডব ‘মেধাবী’ পড়ুূয়াদের! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ১৫ মার্চ, ২০২৫

টুকলি করতে দিতেই হবে, পরীক্ষায় বাধা পেয়ে স্কুলে তাণ্ডব ‘মেধাবী’ পড়ুূয়াদের!



 

মালদা: উচ্চ মাধ্যমিকের ইতিহাস এবং অঙ্ক পরীক্ষার দিন হবিবপুরের একটি পরীক্ষা কেন্দ্রে তাণ্ডব চালানোর অভিযোগ উঠল একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে। এই ঘটনার পর ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরে। টুকলি করতে দেওয়ার দাবি জানিয়ে এদিন পরীক্ষা শুরু কিছুক্ষণ আগেই একাংশ পরীক্ষার্থীরা তাণ্ডব চালিয়ে ক্লাস রুমের বেশ কয়েকটি সিলিং ফ্যান ভাঙচুর করে বলে অভিযোগ। উল্টে ফেলা হয় সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের কয়েকটি টেবিল এবং বেঞ্চ। পরে ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট স্কুলের কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরে সংশ্লিষ্ট ব্লকের আইহো হাইস্কুল, তিলাসন হাইস্কুল এবং মানিকোড়া হাইস্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল। এদিন ছিল ইতিহাস
এবং অঙ্ক পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর আগেই নকল করতে দেওয়ার দাবি জানিয়ে একাংশ পরীক্ষার্থীরা ওই স্কুলের কয়েকটি ক্লাস ঘরের সিলিং ফ্যান ভাঙচুর করে বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ।
বুলবুলচন্ডী গিরিজা সুন্দরী উচ্চ বিদ্যামন্দিরের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ পান্ডে জানিয়েছেন, টুকলি করতে দেওয়ার দাবি জানিয়ে একাংশ পরীক্ষার্থীরা এদিন ক্লাস ঘরের কয়েকটি সিলিং ফ্যান ভাঙচুর করেছে। অন্যায় ভাবে পরীক্ষার্থীদের কয়েকজন এদিন তাণ্ডব চালায়। সংশ্লিষ্ট একটি স্কুলের কয়েকজন পরীক্ষার্থীকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পুরো বিষয়টি জেলা শিক্ষা দপ্তরের পাশাপাশি সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষকেও জানানো হয়েছে।

এদিকে যে স্কুলের একাংশ পরীক্ষার্থীদের বিরুদ্ধে এমন তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে, সেই স্কুলের প্রধান শিক্ষক অভিজিৎ মিশ্র অবশ্য জানিয়েছেন, পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তাঁরা এরকম কোনও ঘটনা ঘটায়নি বলে জানিয়েছে। উচ্চ মাধ্যমিকের যুগ্ম কনভেনার অমল ঘোষ জানিয়েছেন, বিষয়টি শুনেছি। এব্যাপারে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন