গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়া হবে না, সংসদে জানাল কেন্দ্র - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ১৯ মার্চ, ২০২৫

গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়া হবে না, সংসদে জানাল কেন্দ্র

 



নয়াদিল্লি: গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়ার কোনও পরিকল্পনা নেই, সোমবার সংসদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। মোদি সরকার কুম্ভমেলা নিয়ে যতটা প্রচার করেছে, কেন্দ্রীয় উদ্যোগ নিয়েছে এবং সরকারি অর্থ খরচ করেছে, গঙ্গাসাগর মেলার জন্য তার সামান্য অংশও ব্যয় করা হয়নি।

তৃণমূল কংগ্রেস গঙ্গাসাগর মেলাকে হেরিটেজ তকমা দেওয়ার দাবি জানিয়েছিল। তাদের যুক্তি ছিল, কুম্ভমেলা বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হলেও গঙ্গাসাগর মেলা প্রতি বছর অনুষ্ঠিত হয়। প্রাচীনকাল থেকে কপিল মুনির আশ্রম ঘিরে গঙ্গার সমুদ্র সঙ্গমের তীরে এই মেলা আয়োজিত হয়ে আসছে এবং এখানে দেশ বিদেশ থেকে বহু পুণ্যার্থী ও পর্যটকদের আগমন ঘটে।

কয়েকদিন আগে রাজ্যসভায় মমতা ঠাকুর গঙ্গাসাগর মেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লোকসভায় তৃণমূল সাংসদ মালা রায়ও সরকারের কাছে লিখিত প্রশ্ন করেছিলেন। উত্তরে সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী 'অ্যানসিয়েন্ট মনুমেন্ট অ্যান্ড আর্কিওলজিক্যাল সাইটস অ্যান্ড রিমেন অ্যাক্ট ১৯৫৮'-এর ধারা ৪-এ কোনো স্থাপত্য বা এলাকাকে হেরিটেজ তকমা দেওয়া হয়। ঐতিহাসিক গুরুত্ব বিচার করে এটি দেওয়া হয়। গঙ্গাসাগর মেলার ক্ষেত্রে সেরকম কোনো প্রস্তাব নেই, কারণ এটি উক্ত আইনে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত নয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন