ইয়েমেনে হামলা প্রসঙ্গে মার্কিন সাংবাদিকের দাবি উড়িয়ে দিয়ে কী বললেন ট্রাম্প? - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ইয়েমেনে হামলা প্রসঙ্গে মার্কিন সাংবাদিকের দাবি উড়িয়ে দিয়ে কী বললেন ট্রাম্প?



ওয়াশিংটন: ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর ছক সমাজমাধ্যমে ‘ফাঁস’ হওয়া নিয়ে বিপাকে ট্রাম্প প্রশাসন। এই ইস্যুতে সরগরম মার্কিন মুলুক। বিরোধী দল ডেমোক্র্যাটরা প্রতিরক্ষা সচিব পেট হেগসেথের ইস্তফার দাবি তুলেছে। যদিও এই ঘটনায় তাঁর কোনও দোষ দেখছেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল, বুধবার এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রতিরক্ষা সচিব এই বিষয়ে কিছুই করেননি।’


যাবতীয় দায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজের দিকে ঠেলে দিয়েছেন ট্রাম্প। গত ১৫ মার্চ ইয়েমেনে হুথি জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হবে, এই ছিল আমেরিকার পরিকল্পনা। সেই কথা জনপ্রিয় সমাজমাধ্যমের একটি গোপন গ্রুপে গত ১৩ মার্চ আলোচনা করছিলেন মার্কিন প্রশাসনের শীর্ষস্তরের কর্তারা। জানা গিয়েছে, সেই গ্রুপে হুথিদের উপর হামলার বিষয়ে আলোচনা চলাকালীনই হঠাৎই ভুল করে ওই গ্রুপচ্যাটে এক মার্কিন সাংবাদিককে যুক্ত করেন ওয়াল্টজ। আর তারপরেই ইয়েমেনে মার্কিন প্রশাসনের হামলার পরিকল্পনা জেনে যান বলে দাবি করেছেন ওই সাংবাদিক। ওই গোপন গ্রুপ চ্যাটের স্ক্রিনশটও ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন