খেলতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত হল ভাই ও বোনের! মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকা - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ মার্চ, ২০২৫

খেলতে গিয়ে পুকুরের জলে পড়ে মৃত হল ভাই ও বোনের! মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ এলাকা

 


বারাসত: বাবা-মা ঘুমোচ্ছিল বাড়িতে। সেই সুযোগে বিকেল বেলা খেলতে বেরিয়েছিল ভাই -বোন। পুকুরের জলে পড়ে মৃত্যু হল দু’জনেরই। বৃহস্পতিবার  দত্তপুকুর থানার নিবাধুই গঙ্গাপুর বৈশালী এলাকার দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদের নাম তিথি ঋষি দাস (৮) ও সূর্য ঋষি দাস (৬)।

দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের নিবাধুই গঙ্গাপুর বৈশালী এলাকায় বাড়ি বাপি ঋষি দাসের। তাঁর এক ছেলে ও এক মেয়ে। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটের সময় ভাই-বোন স্কুল থেকে বাড়ি ফেরে। বাবা-মাকে ঘুমোতে দেখে কিছুক্ষণ পর ঘরের ছিটকানি খুলে তারা খেলতে বেরিয়ে পড়ে। বাড়ির পাশেই পুকুরের ধারে খেলছিল তারা। অনুমান, তখনই পুকুরের জলে পড়ে যায় দু’জনে। স্থানীয়দের কারও বিষয়টিতে নজর পড়েনি। বিকেল গড়িয়ে সন্ধ্যার পরও তাদের হদিশ না পেয়ে পরিবারের লোকজন দত্তপুকুর থানার দ্বারস্থ হন। পুলিসও খোঁজখবর শুরু করে। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হয়। কিন্তু পাওয়া যায়নি তিথি ও তার ভাই সূর্যকে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার সময় বাড়ির পাশের ওই পুকুরের জলে ভাই, বোনকে ভাসতে দেখেন পরিবারের লোকজন ও পুলিস। তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয় বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা। মর্মান্তিক ঘটনায় প্রতিবেশীরাও মর্মাহত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন