কন্যাশ্রী প্রকল্পের সুবিধা বড়াতে বিশেষ ব্যবস্থা রাজ্যের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

কন্যাশ্রী প্রকল্পের সুবিধা বড়াতে বিশেষ ব্যবস্থা রাজ্যের

 


কলকাতা: আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা দ্রুত ও নির্ভুলভাবে ছাত্রীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার আধুনিক প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে। ওই প্রকল্পের নতুন নাম অন্তর্ভুক্ত ও তথ্য যাচাইয়ের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়েছে বলে নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তর জানিয়েছে। জানা গেছে, ব্যাংক অ্যাকাউন্ট বা আইএফএসসি কোডে ত্রুটি, দুই ছাত্রীর এক নম্বর ব্যবহার ইত্যাদি কারণে কন্যাশ্রীর আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে দ্রুত এবং নির্ভুলভাবে এই পরিষেবা প্রত্যেক ছাত্রীর কাছে পৌঁছে দেওয়া যাবে বলে আশা করা হচ্ছে। এতে সরকারি দপ্তরের কাজের সুবিধা হওয়ার পাশাপাশি কাজের ক্ষেত্রে স্বচ্ছতাও আসবে। মূলত, সরকারি সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে সময়, তথ্যগত ভুল দ্রুত সমাধানে রাজ্য প্রশাসন এআই-ভিত্তিক প্রযুক্তি আনছে, যা আবেদনকারীদের তথ্য যাচাই করে দ্রুত ভুল চিহ্নিত করতে পারবে। সাধারণ সফটওয়্যারের তুলনায় এআই আরও দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারবে বলে মত বিশেষজ্ঞ মহলের।

প্রসঙ্গত, কন্যাশ্রী প্রকল্পের অধীনে ১৩-১৮ বছরের অবিবাহিত স্কুল পড়ুয়া মেয়েরা প্রতি বছর ১ হাজার টাকা এবং ১৮ বছর পর্যন্ত অবিবাহিত থেকে পড়াশোনা চালিয়ে গেলে এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। গত ১১ বছরে প্রায় ৭০ লক্ষ ছাত্রী এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। চলতি অর্থ বছরেই ১৫.৭৫ লক্ষ ছাত্রী বার্ষিক বৃত্তির জন্য নথিভুক্ত হয়েছেন, আর ২.০২ লক্ষ ছাত্রী পেয়েছেন এককালীন অনুদান। এখনও পর্যন্ত মোট ৫১০.৫১ কোটি টাকা বণ্টন হয়েছে। নতুন এআই ব্যবহার ফলে কন্যাশ্রী প্রকল্পের সুবিধা আরও স্বচ্ছ ও দ্রুততার সঙ্গে পৌঁছে যাবে লক্ষাধিক ছাত্রীর কাছে একথা সরকারি আধিকারিকরা বললেও বাস্তবে তা কতটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন