২৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

২৬ হাজার মেট্রিক টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি জাহাজ!

 


ঢাকা: কথায় আছে, নুন খেলে গুণ গাইতে হয়। কিন্তু চাল খেলে কী গাইতে হয়? হাসিনা-পরবর্তী বাংলাদেশ ক্রমশ ঘনিষ্ঠ হয়েছে পাকিস্তানের সঙ্গে। ঠিক ততটাই বেরিতা বেড়েছে ভারতের সঙ্গে। মোদি ও ইউএস সরকার বার বার দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার কথা বললেও বাংলাদেশের অন্তবর্তী সরকার কিন্তু ইসলামাবাদের দিকেই দৌড়ির হাত লম্বা করেছে। তার প্রমাণ মিলল ফের।

 পাকিস্তানের কাসিম বন্দর থেকে চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে পাকিস্তানি পতাকাবাহী একটি জাহাজ। বুধবার বন্দর জেটিতে ভেড়ানো হয়েছে জাহাজটি। জাহাজটির নাম এমভি সিবি। এর আগেও চট্টগ্রাম বন্দরে পাকিস্তানের জাহাজ এসেছিল দীর্ঘ পঞ্চাশ বছরের রেকর্ড ভেঙে।

এ দিন বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের জানায়, পাকিস্তান থেকে জিটুজি ভিত্তিতে ৫০ হাজার টন আতপ চাল আমদানি হচ্ছে। এমভি সিবি জাহাজে এই চালের প্রথম চালান আনা হয়েছে। বাকি চালানও খুব শীঘ্র বন্দরে পৌঁছাবে। শিপিং ব্যবসায়ীরা বলছেন, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশে আমদানি-রফতানি কার্যক্রম রয়েছে। তবে গত দেড় দশকে সরকারি চুক্তির আওতায় চাল নিয়ে আসা প্রথম জাহাজ এটি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন