মুম্বই: তিনি বুদ্ধিমতী। অন্তত তাঁকে যাঁরা কাছ থেকে চেনেন, আলিয়া ভাট সম্পর্কে এই বিশ্লেষণ প্রত্যেকেই করেন। প্রতিটি প্রশ্নের জবাবে আলিয়ার উত্তর তাঁর বুদ্ধিমত্তার পরিচয় দেয়।
এহেন নায়িকা সদ্য মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করেন। সেখানে নানা ধরনের প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। প্রতিটি চরিত্রই যত্ন নিয়ে গড়ে তোলেন শিল্পীরা। আলিয়াও ব্যতিক্রম নন। কোনও কোনও চরিত্র আজীবন শিল্পীর সঙ্গে থেকে যায়।
আলিয়াকে প্রশ্ন করা হয়, তাঁর অভিনীত কোনও একটি চরিত্র হয়ে একদিনের জন্য বাঁচতে হলে, তিনি কোনটা বেছে নেবেন? আলিয়া উত্তর দেন, ‘সব সময় পরের কাজটাই সেরা হয়। তাই পরের ছবির চরিত্রটাই বেছে নেব।’
প্রসঙ্গত, আলিয়ার পরের ছবি ‘আলফা’। তাহলে কি ‘আলফা’র চরিত্রই তাঁর কেরিয়ারের সেরা? এপ্রশ্নের জবাব মুচকি হেসে এড়িয়ে গিয়েছেন নায়িকা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন