পরীক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় অটোর দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ বিধায়কের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

পরীক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনায় অটোর দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ বিধায়কের

 



বারাকপুর : পথদুর্ঘটনায় এক পরীক্ষার্থীর মায়ের মৃত্যুর ঘটনার পর এবার পথ নিরাপত্তায় বারাকপুরের প্রশাসন আরও কড়াকড়ি হবে বলে জানিয়ে দিয়েছেন বিধায়ক সোমনাথ শ্যাম। আইসিএসসির পরীক্ষা চলছে। সোদপুরের এক বেসরকারি স্কুলের সিটি আতাপুরে এক ইংরাজি মাধ্যম স্কুলে পড়েছে। সেখানে পরীক্ষার্থী সুজা সেনগুপ্তকে পরীক্ষা দিতে নিয়ে আসছিলেন তার মা শিউলি সেনগুপ্ত। সোদপুর তার থেকে ট্রেনে এসে শ্যামনগরে নামার পর সেখান থেকে অটো ধরেন তারা। ১টি অটোয় ওজন পরীক্ষার্থী আর ওজন অভিভাবক উঠে পড়েন। 


 


শ্যামনগর পাতিহার হাউসের কাছে ১টি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে অটোটি উল্টে যায়। গুরুতর জখম হন প্রত্যেকেই। তার মধ্যে শিউলি সেনগুপ্ত অজ্ঞান হয়ে যান। তাকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা মৃত বলে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি অটো, টোটোর দৌরাত্ম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। অনিয়ন্ত্রিত যাত্রী তোলা, রাস্তায় রেয়ারেবি, অনিয়ন্ত্রিত গতি এই সব কিছুকে কড়া হাতে নিয়ন্ত্রণ করার কথা বলেন বিধায়ক। এদিন তিনি আশ্বাস দেন, আগামী দিনে অটো আর টোটোর যত খুশি যাত্রী তোলা যাতে না যায় তার ব্যবস্থা করা হবে। কারণ অতিরিক্ত যাত্রী নেওয়ার জন্য এদিন দুর্ঘটনা ঘটে। বিধায়ক বলেন, ‘যে ঘটনা ঘটেছে তা মর্মান্তিক ঘটনা। মেয়েটি পরীক্ষা দিচ্ছে তবে সে জানে না যে তার মা মারা গেছে। এমন দুর্ঘটনা যাতে আর না ঘটে তার জন্য কঠোর ব্যবস্থা করা হবে। এই অটো টোটোর যে দৌরাত্ম্য শুরু হয়েছে তা বন্ধ করা যায়।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন