এবার ভ্যাকসিনও জাল! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২৯ মার্চ, ২০২৫

এবার ভ্যাকসিনও জাল! রাজ্যগুলিকে সতর্ক করল কেন্দ্র



কলকাতা: জাল হচ্ছে জলাতঙ্কের টিকাও! শুক্রবার খাস দিল্লির ড্রাগ কন্ট্রোলের তরফে এই কথা জানিয়ে সতর্ক করে দেওয়া হল সেখানকার ওষুধ ব্যবসায়ীদের সংগঠন রিটেইল ডিস্ট্রিবিউশন কেমিস্ট অ্যালায়েন্সকে (আরডিসিএ)। দিল্লি ড্রাগ কন্ট্রোলের অন্যতম কর্তা কে আর চাওলা ওই চিঠিতে জানিয়েছেন, দেশের ওষুধ সংক্রান্ত বিষয়ের মাথা কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল তাদের এই জরুরি বার্তা দিয়ে সতর্ক করেছে। জানানো হয়েছে, দিল্লি, মুম্বই, আমেদাবাদ ও লখনউতে ছড়িয়ে পড়েছে একটি জনপ্রিয় ব্র্যান্ড থেকে জাল করা জলাতঙ্কের ইঞ্জেকশন (ব্যাচ নম্বর কেএ২৪০১৪)। দেশের বিভিন্ন রাজ্যের ড্রাগ কন্ট্রোলের প্রথম সারির আধিকারিক এবং ওষুধ ব্যবসায়ীদের সংগঠনের সর্বভারতীয় হোয়াটসঅ্যাপ গ্রুপেও এই সংক্রান্ত নোটিসটির মাধ্যমে সব রাজ্যের প্রতিনিধিদের সতর্ক করা হয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, মূল ওষুধের জায়গায় ভেজাল তো আছেই। এমনকী, জলাতঙ্কের টিকা পাঠানোর ক্ষেত্রে অপরিহার্য শর্ত, অর্থাৎ নির্দিষ্ট তাপমাত্রায় ইঞ্জেকশন সংরক্ষণ বা কোল্ড চেইনও (২-৮ ডিগ্রি সেলসিয়াস) বজায় রাখা হচ্ছে না। ফলে মানুষ ওই জাল ইঞ্জেকশন নিলে বড়সড় বিপদ হতে পারে। 

জলাতঙ্কে আক্রান্ত রোগীর মৃত্যুর আশঙ্কা প্রায় ১০০ শতাংশ। কিছুদিন ধরেই রাজ্যজুড়ে সরকারি হাসপাতালে এর টিকা অমিল থাকায় চরম ভোগান্তি দেখা দিয়েছিল। বহু জায়গায় এখনও সেই দুর্ভোগ থেকে মুক্তি মেলেনি। বাইরে থেকে প্রায় ৪০০ টাকা খরচ করে ইঞ্জেকশন কিনতেও হয়েছে। এরইমধ্যে দেশের নানা প্রান্তে এই টিকার জনপ্রিয় ব্র্যান্ড জালের খবর আসায় মাথায় হাত পড়েছে স্বাস্থ্যভবনের। ইতিমধ্যে বিষয়টি নিয়ে খোঁজখবর শুরু করেছেন অফিসাররা। সরকারি ওষুধ সরবরাহের প্রধান জায়গা, অর্থাৎ সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্সের অধিকর্তাকেও সতর্ক থাকতে বলা হয়েছে। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন