বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন খিলাফত চেয়ে ঢাকার রাস্তায় জঙ্গি সংগঠনের মিছিল - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ৮ মার্চ, ২০২৫

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের দিন খিলাফত চেয়ে ঢাকার রাস্তায় জঙ্গি সংগঠনের মিছিল




ঢাকা: ‘খিলাফত’ গঠনের লক্ষ্যে বিশ্বজুড়ে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে ইসলামিক স্টেট (আইএস)। এবার বাংলাদেশেও ‘খিলাফত রাষ্ট্র’ তৈরির দাবি উঠল। নেপথ্যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। এই দাবিতে শুক্রবার ঢাকায় মিছিল করল তারা। ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রেসকোর্স ময়দান থেকে ‘স্বাধীনতার জন্য সংগ্রামে’র ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 তাঁর সেই ঐতিহাসিক ভাষণের বার্ষিকীতেই রাজধানীর রাস্তায় দেখা গেল মৌলবাদীদের দাপাদাপি! শুক্রবার যে মিছিল হবে, তা দু’দিন আগেই ঘোষণা করে দিয়েছিল হিজবুত। কিন্তু তারপরেও মিছিল বন্ধে এদিন ইউনুস সরকারের পুলিসের কোনও ভূমিকাই ছিল না। রাজনৈতিক মহলের একাংশের দাবি, হিজবুতকে বর্তমান বাংলাদেশে ‘রাজনৈতিক শক্তি’ হিসেবে জায়গা করে দিতেই এদিন পুলিস বা প্রশাসনকে মিছিল ঠেকাতে প্রাথমিকভাবে সক্রিয় হতে দেখা যায়নি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন