বিচারপতির বাংলো থেকে নগদ ১৫ কোটি টাকা উদ্ধার, বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শনিবার, ২২ মার্চ, ২০২৫

বিচারপতির বাংলো থেকে নগদ ১৫ কোটি টাকা উদ্ধার, বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের কলেজিয়ামের




নয়াদিল্লি: অবশেষে বিচারপতি যশবন্ত ভার্মার ঘটনা নিয়ে বড়সড় আপডেট। তাঁর বাংলো থেকে নগদ টাকা উদ্ধারের ঘটনায় বিচারপতিকে বদলি করার সুপারিশ করল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। এই সুপারিশ অনুযায়ী, দিল্লি হাইকোর্ট থেকে নিজের পুরনো এলাহাবাদ হাইকোর্টে ফিরতে হবে ভার্মাকে।

ঘটনার সূত্রপাত ১৪ মার্চ। ওই দিন রাত ১১টা ৩০ মিনিটে দিল্লির তুঘলক রোডে বিচারপতি যশবন্ত ভার্মার বাংলোতে আগুন লাগার খবর আসে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বিচারক সেই সময় শহরে ছিলেন না। আগুন নেভাতে গিয়ে দমকল কর্মীদের চক্ষু চড়কগাছ হয়ে পড়ে। বাংলোর একটি ঘরে বিপুল পরিমাণ নগদ টাকার হদিশ পায় তাঁরা। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এসে নগদ প্রায় ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করে। অভিযোগ, টাকার উৎস কী, তা নিয়ে সদুত্তর দিতে পারেননি বিচারপতি।

বিষয়টি প্রকাশ্যে আসার পরেই অস্বস্তির মুখে পড়তে হয় স্বরাষ্ট্র মন্ত্রক ও সুপ্রিম কোর্টকে। ঘটনায় বিচার বিভাগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় দেশের শীর্ষ আদালত কড়া অবস্থান নেয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়ামের দৃষ্টি আকর্ষণ করা হয়। এরপর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে কলেজিয়াম বিচারপতি ভার্মাকে বদলির সিদ্ধান্ত জানায়।

এর আগে এলাহাবাদ হাইকোর্টেই বিচারপতি হিসেবে নিযুক্ত ছিলেন যশবন্ত ভার্মা। ২০২১ সালে তিনি দিল্লি হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। তবে এই ঘটনার পর ফের তাঁকে এলাহাবাদ হাইকোর্টেই পাঠানো হবে বলে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন