বাংলাকে ভাতে মারার চেষ্টা? ৩ লক্ষ মেট্রিক টন ধানের দায় নিতে রাজি নয় কেন্দ্র - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

সোমবার, ১০ মার্চ, ২০২৫

বাংলাকে ভাতে মারার চেষ্টা? ৩ লক্ষ মেট্রিক টন ধানের দায় নিতে রাজি নয় কেন্দ্র

নয়াদিল্লি: রাজ্য বলছে প্রয়োজন ২৮ লক্ষ মেট্রিক টন। কেন্দ্র বলছে ২৫ লক্ষ মেট্রিক টনের বেশি দেব না। জাতীয় খাদ্য সুরক্ষা যোজনায় বাংলার মানুষের প্রয়োজনীয় খাদ্যশস্যের একাংশ দিতে চাইছে না মোদি সরকার। এবার কি তবে বাংলাকে ভাতে মারার পরিকল্পনা করেছে কেন্দ্র? মোদি সরকারের সাম্প্রতিক অবস্থানেই এই অভিযোগ তুলছে তৃণমূল।

টাকা চেয়ে কেন্দ্রকে দেওয়া হয়েছে তাগাদা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ কেন্দ্রকে দু’বার চিঠি লিখেছেন। কিন্তু সাড়া দিচ্ছে না মোদি সরকার। 

মন্ত্রী জানান, আমাদের রাজ্যে কোনও ভুয়ো রেশন কার্ড নেই। পাঁচ বছরের কম ১৮ লক্ষ ৫৩ হাজার বাচ্চার হাতের আঙুলের ছাপ না নিতে পারায় ই-কেওয়াইসি বাকি। কিন্তু কোনও ভুয়ো বা ডুপ্লিকেট রেশন কার্ড নেই। কেন্দ্রীয় রিপোর্টে সম্প্রতি মোদি সরকার পশ্চিমবঙ্গে যে ৪.২৩ শতাংশ ডুপ্লিকেট কার্ডের তথ্য দিয়েছে, তা সঠিক নয়।


পশ্চিমবঙ্গ হল ডিসেন্ট্রালাইজ প্রকিওরমেন্ট বা ডিসিপি রাজ্য। অর্থাৎ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যর উপভোক্তাদের খাদ্যশস্য রাজ্য সরকারই কেনে। পরে ভতুর্কির পয়সা দিয়ে দেয় কেন্দ্র। এই খাতেই চার হাজার কোটি টাকারও বেশি আটকে তো রেখেইছে, উপরন্তু কেন্দ্রীয় প্রকল্পের জন্য রাজ্য যে ২৮ লক্ষ মেট্রিক টন ধান কিনে চাল করেছে, তার মধ্যে ৩ লক্ষ মেট্রিক টনের দায় নিতে নারাজ মোদি সরকার। গত ২৮ ফেব্রুয়ারি দিল্লিতে রাজ্যগুলির সঙ্গে খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের এক বৈঠকে পশ্চিমবঙ্গকে এমনটাই বলা হয়েছে। কেন্দ্রীয় খাদ্যসচিব সঞ্জীব চোপড়া রাজ্যের খাদ্যসচিব পারভেজ আহমেদ সিদ্দিকিকে জানিয়ে দিয়েছেন, ২৫ লক্ষ মেট্রিক টন কেনার অনুমোদন করা হয়েছে। সেটাই থাকবে। ফলে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠছে রাজ্যকে ভাতে মারার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন