চিংড়ির চাষে আরও সতর্ক হওয়ার নির্দেশ সরকারের - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বুধবার, ৫ মার্চ, ২০২৫

চিংড়ির চাষে আরও সতর্ক হওয়ার নির্দেশ সরকারের

 



কলকাতা: চিংড়ি চাষে আরও সতর্ক হতে হচ্ছে চাষিদের। এবার থেকে চিংড়ি রফতানির ক্ষেত্রে আগের থেকে আরও বেশি সতর্ক হতে হচ্ছে চাষিদের। সঠিক পদ্ধতি মেনে চিংড়ি প্রসেসিং আর চিংড়ি ধরার জাল ব্যবহার করার সঠিক পদ্ধতি জানাতে প্রশিক্ষণও দেওয়া হচ্ছে মাছ চাষিদের।

সমুদ্র থেকে ধরা চিংড়ি আর কিনছে না মার্কিন যুক্তরাষ্ট্র। তাতে অনেকটাই মার খাচ্ছে ভারতের রফতানি ব্যবসা। আর্থিক ক্ষতি হচ্ছে বাংলারও। দেখা গেছে, চিংড়ি ধরতে গিয়ে জালে কচ্ছপ উঠছে। সমুদ্র থেকে চিংড়ি তোলার বিশেষ ব্যবস্থা রাখতে হবে এবার জালে। এতে মৎস্যজীবীদের জালে শুধু চিংড়ি ও অন্যান্য মাছ পড়বে, কচ্ছপ নয়।

এর মধ্যে রাজ্যের মৎস্য দফতর থেকে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর মৎস্যজীবীদের মধ্যে এই সংক্রান্ত সচেতনতা গড়তে রাজ্যে একাধিক শিবির করা হয়েছে। সচেতনতার পাশাপাশি দেওয়া হচ্ছে সঠিক ট্রেনিং। ফলে আগের থেকে অনেকে সঠিক পদ্ধতিতে চিংড়ির প্রসেসিং আর চিংড়ি ধরছেন মৎস্যজীবীরা। যার ফলে শীঘ্রিই অন্যান্য দেশের মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও চিংড়ি রফতানি করা যাবে মনে করছেন সকলেই। আর চিংড়ি রফতানি বাড়লে রাজ্যের আয়ও বাড়বে বলে মত মৎস্য আধিকারিকদের।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন