রাজ্যে সচিবালয় অফিসগুলিতে শূন্যপদ কত? চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

রাজ্যে সচিবালয় অফিসগুলিতে শূন্যপদ কত? চিহ্নিতকরণের প্রক্রিয়া শুরু



কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয়ের অফিসগুলিতে শূন্যপদের সংখ্যা নির্ধারণের জন্য আগেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার ডিরেক্টরেট স্তরের অফিসগুলিতে শূন্যপদ চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। খাদ্যসহ কয়েকটি দপ্তর এই বিষয়ে নির্দেশনা জারি করেছে যে, ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে কত শূন্যপদ রয়েছে, তা জানাতে হবে। আগামী ২৪ মার্চের মধ্যে এই হিসাব জমা দিতে হবে। গ্রুপ বি, সি এবং ডি শ্রেণিতে কত কর্মী পদ খালি রয়েছে, তা নির্দিষ্ট প্রোফর্মায় জানাতে বলা হয়েছে।

সচিবালয়ের তুলনায় দপ্তরগুলির ডিরেক্টরেট পর্যায়ের অফিসগুলিতে কর্মীর সংখ্যা অনেক বেশি থাকে। আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে সরকারি কর্মীদের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানেও শূন্যপদ চিহ্নিতকরণের কাজ শুরু হতে পারে বলে সরকারি সূত্রে জানা গেছে। নতুন কর্মী নিয়োগের প্রস্তুতি হিসেবেই এটি করা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। সরকারি অফিসে কর্মী নিয়োগের জন্য স্টাফ সিলেকশন কমিশন গঠন করা হয়েছে এবং তার অফিসও চালু করা হয়েছে। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত আইনি জটিলতা কাটলে রাজ্য সরকার কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করবে বলেও ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন