বঙ্গ বিজেপির দায়িত্ব শাহের হাতেই, ফের আসতে পারেন বাংলায় - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

বঙ্গ বিজেপির দায়িত্ব শাহের হাতেই, ফের আসতে পারেন বাংলায়

 


কলকাতা: সভাপতি বদল হলেও দায়দায়িত্বের হাতবদল হচ্ছে না। বিজেপির শীর্ষপদে নাড্ডার উত্তরসূরি শাহকেই বেছে নেওয়া হোক, পশ্চিমবঙ্গ বিজেপির ‘দেখভাল’ আগের মতোই করবেন অমিত শাহ। নয়াদিল্লিতে শাহের বাসভবনে মঙ্গলবার বিকেলে এই বৈঠক হয়েছে, তাতে সে ইঙ্গিত স্পষ্ট।

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং পশ্চিমবঙ্গের সহ-পর্যবেক্ষক অমিত মালব্যকে নিয়ে ওই বৈঠক করেছেন শাহ। বৈঠক নিয়ে সুকান্ত বা মালব্য, কেউই মুখ খোলেননি। কিন্তু বিজেপি সূত্রের দাবি, আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি নিয়ে। কারণ, সুকান্ত যেমন বিজেপির রাজ্য সভাপতি, তেমনই মালব্য বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত সহ-পর্যবেক্ষক। বিজেপি সূত্রের খবর, অদূর ভবিষ্যতে বঙ্গ বিজেপির চেহারা কেমন হতে চলেছে, তা নিয়েও আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে শাহের বঙ্গ সফর নিয়েও। জানা যাচ্ছে, চলতি মার্চ মাসের শেষ দিকে শাহ পশ্চিমবঙ্গে আসতে পারেন।

পশ্চিমবঙ্গ দেখভালের দায়িত্ব শাহ বরাবর নিজের হাতেই রেখেছেন। যে কারণে বঙ্গ বিজেপি নেতৃত্ব দিল্লিতে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই শাহ দরবারেই নিজেদের অভাব-অভিযোগ জানিয়ে এসেছেন। রাজ্য বিজেপির সাংগঠনিক বিষয় নিয়ে দিল্লির সঙ্গে কোনও আলোচনা থাকলে শুভেন্দু অধিকারী বা সুকান্ত সবচেয়ে শাহের কাছেই সময় চাইতেন। এক ডাকেই নাড্ডা-র কাছে যেতেন। বিজেপি সূত্রের দাবি, সেই ধারাবাহিকতাই বজায় থাকবে। অন্তত ২০২৬ সালের বিধানসভা নির্বাচন পর্যন্ত শাহই বঙ্গ বিজেপির দেখভাল করবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন