চেন্নাই: স্ত্রী পর্নোগ্রাফিতে আসক্ত। এই কারণ দেখিয়ে তাঁকে ডিভোর্স দেওয়া যায় না। এক মামলার রায়ে এমনটাই জানিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। সেই সঙ্গে আদালতে পর্যবেক্ষণ, মহিলাদেরও স্বমেহনের অধিকার রয়েছে। বিবাহের পর মহিলাদের যৌন স্বাধীনতাকে বিদায় জানানোর প্রয়োজন নেই।
আদালত সূত্রে খবর, স্ত্রীর পর্নোগ্রাফি দেখা ও স্বমেহনের আসক্তির যুক্তি দেখিয়ে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন এক ব্যক্তি। নিম্ন আদালত তা খারিজ করে দেয়। এরপর মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন স্বামী। সেখানেও তাঁর আবেদন নস্যাৎ হয়ে গিয়েছে। হাইকোর্ট জানিয়েছে, পুরুষদের মধ্যে স্বমেহনকে স্বাভাবিক হিসেবেই দেখে সকলে। কিন্তু, মহিলাদের ক্ষেত্রে তা কলঙ্কিত কাজ বলেই মনে করা হয়। আদালত মনে করিয়ে দিয়েছে, বিয়ের পরও কোনও মহিলা তাঁর ব্যক্তিগত পছন্দ-অপছন্দ ধরে রাখার অধিকারী। স্বামীর মতামত বা সামাজিক অবস্থানের কারণে সেগুলি দমানোর দরকার নেই। কোর্ট জানিয়েছে, পর্নোগ্রাফি দেখার অভ্যাস খারাপ। কিন্তু, সেই কারণে ডিভোর্স দেওয়ার আইনি ভিত্তি নেই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন