কলকাতা: হাওড়া-বর্ধমান কর্ড সেকশনে রেলের জরুরি কাজের জন্য আজ রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। পাশাপাশি একাধিক ট্রেনের নির্ধারিত সময়সূচি বদল হবে। পূর্বরেলের তরফে জানান হয়েছে, যাত্রী নিরাপত্তা ও পরিষেবা মসৃণ রাখতে ধারাবাহিক সংস্কার কাজ একান্ত জরুরি।
সেই সূত্রে হাওড়া ডিভিশনের এই ব্যস্ত রুটে ট্র্যাক, ওভার হেড তার, সিগন্যাল সহ ট্রেন পরিচালনার সঙ্গে যুক্ত বিবিধ ক্ষেত্রের মেরামতি কাজ হবে। তাই আজ হাওড়া-বর্ধমান লাইনে যাত্রী পরিষেবা ব্যাহত হবে। তার জন্য আজ বাতিল ট্রেনগুলির নম্বর হল, হাওড়া থেকে - ৩৬০৩৩, ৩৬৮২৩। চন্দনপুর থেকে – ৩৬০৩৪। বর্ধমান থেকে – ৩৬৮৩৬। এছাড়াও আজকের হাওড়া-বর্ধমান (৩৬৮২৫) লোকাল সকাল ১১টা ২২ মিনিটের বদলে কর্ড লাইন হয়ে ১১টা ৪০ মিনিটে যাত্রা শুরু করবে। বর্ধমান-হাওড়া (৩৬৮৩৮) লোকাল আজ বর্ধমান থেকে কর্ড লাইন দিয়ে সকাল ১১টা ৪৮ মিনিটের পরিবর্তে এক ঘণ্টা পিছিয়ে ১২টা ৪৮ মিনিটে ছাড়বে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন