হোটেলের মধ্যে ব্রিটিশ তরুণীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটাল ‘বন্ধ’ যুবক! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

হোটেলের মধ্যে ব্রিটিশ তরুণীর সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটাল ‘বন্ধ’ যুবক!




নয়াদিল্লি: ক’দিন আগেই কর্ণাটকের হাম্পিতে ইজরায়েলের এক মহিলা ও হোমস্টের মালকিন গণধর্ষণের শিকার হন। তাঁর এক সঙ্গীর দেহ উদ্ধার হয় খাল থেকে। মর্মান্তিক সেই ঘটনার রেশ কাটার আগেই এবার দিল্লির হোটেলে এক ব্রিটিশ মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগ উঠল। 

পুলিস জানিয়েছে, মঙ্গলবার দিল্লির মহীপালপুর এলাকার একটি হোটেলে উঠেছিলেন ওই ব্রিটিশ মহিলা। ওইদিন রাতে প্রথমে লিফ্টের মধ্যে তাঁর শ্লীলতাহানি করে হোটেলের এক হাউসকিপিং স্টাফ। এরপর হোটেলের রুমে তাঁকে কৈলাস (২৪) নামে এক যুবক ধর্ষণ করে বলে অভিযোগ। দুই অভিযুক্তকেই গ্রেপ্তার করা হয়েছে। মাস দেড়েক আগে ইনস্টাগ্রামে কৈলাসের সঙ্গে আলাপ হয়েছিল নির্যাতিতার। এই যুবকের সঙ্গে দেখা করতেই তিনি দিল্লি এসেছিলেন। ব্রিটিশ হাই কমিশনকে ঘটনার কথা জানিয়েছে পুলিস।

পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, মাস খানেক আগে প্রথমে মহারাষ্ট্রে আসেন ওই ব্রিটিশ মহিলা। সেখানে কিছুদিন থাকার পর গোয়ায় যান। সেখান থেকে গত মঙ্গলবার দিল্লি পৌঁছন। মহীপুর এলাকার একটি হোটেলে ওঠেন। মাস দেড়েক আগে ইনস্টাগ্রামে কৈলাস নামে পূর্ব দিল্লির এক যুবকের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল। কিছুদিন পর থেকে তাঁদের মধ্যে ঘনঘন কথা হতে শুরু করে। ইংরেজি না জানায় কয়েকটি ট্রান্সলেশন অ্যাপের ব্যবহার করে ওই ব্রিটিশ মহিলার সঙ্গে গল্প করত অভিযুক্ত যুবক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন