কলকাতা: বারপুজো ময়দানের চিরাচরিত প্রথা। নাইট রাইডার্সের সৌজন্যে উইকেট পুজোর সন্ধান পেয়েছেন কলকাতার ক্রিকেটপ্রেমীরা, যার শুরু চব্বিশের আইপিএলে। গতবার রিঙ্কু সিং উইকেট পুজো করেছিলেন ইডেনে। ট্রফি জিতেছিল কেকেআর। বুধবার বিকেলে ইডেনে ফিরল সেই চেনা ছবি। উইকেট পুজো দিয়ে শুরু হল নাইটদের এই মরশুমের প্রস্তুতি শিবির।
গতবারের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে নাইটরা উদ্বোধনী ম্যাচ খেলবেন ঘরের মাঠে। ২২ মার্চ রাহানাদের প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নিলামের কারণে এবার সব দলের কাঠামোর বদল ঘটেছে। কেকেআর ছেড়ে দিয়েছে একঝাঁক ক্রিকেটারকে। অধিনায়ক শ্রেয়স আয়ার যোগ দিয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবে। একইভাবে কুইন্টন ডি’কক, রভম্যান পাওয়েল, অ্যানরিখ নর্তজের মতো ক্রিকেটারদের নিয়েছে শাহরুখ খানের দল। তবে কোর টিম ধরে রাখার চেষ্টা করেছে কেকেআর কর্তৃপক্ষ। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিং, সুনীল নারিন এবং বেঙ্কটেশ আয়ার— যাঁরা বুধবার অনুশীলনে ছিলেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন