রাজ্যে কেন্দ্রীয় সংস্থায় ৯,৮৫০ শূন্যপদে চাকরি - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

রাজ্যে কেন্দ্রীয় সংস্থায় ৯,৮৫০ শূন্যপদে চাকরি

 


কলকাতা: পশ্চিমবঙ্গ দ্য ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন (এনবিসিএফডিএম) বিভিন্ন বিভাগে ৯৮৫০টি শূন্যপদে চাকরির সুযোগ রয়েছে। অনলাইনে আবেদন করা যাবে ১৫ মার্চ পর্যন্ত। চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, ডিস্ট্রিক্ট প্রোজেক্ট অফিসার পদে শূন্যপদ ১১৮১। মাসে মোট মাইনে মিলবে ৩১,৬৬০ টাকা। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা স্নাতক ডিগ্রি ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২০-৪০ বছরের মধ্যে। অ্যাকাউন্টস অফিসার পদে শূন্যপদ ১৬১। মাসে মাইনে মিলবে ২৭,৫৫০ টাকা। স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ফিনান্স বা অ্যাকাউন্টস বিভাগে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২২-৪০ বছরের মধ্যে। 

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ২০৯৮টি। মাসে মাইনে মিলবে ৩০,৭৫০ টাকা। স্নাতক হতে হবে। ডিঙিতে ডিপ্লোমা থাকতে হবে। এমআইএস নিয়ে কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ডেটা ম্যানেজার পদে শূন্যপদ ৪০৬টি। মাসে মাইনে মিলবে ২৬,৩৫০ টাকা। স্নাতক হতে হবে। এমআইএস নিয়ে কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ডেটা কালেক্টর পদে শূন্যপদ ১৯৯৬টি। মাসে মাইনে মিলবে ২৫,৩৫০ টাকা। স্নাতক হতে হবে। এমআইএস নিয়ে কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ১,৪৪৪টি। মাসে মাইনে মিলবে ২৪,৩৫০টি। স্নাতক হতে হবে। এমআইএস নিয়ে কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। মাল্টি-টাস্কিং অফিসারিয়াল পদে শূন্যপদ ১২৫৮টি। মাসে মাইনে মিলবে ২০,৪৫০ টাকা। স্নাতক হতে হবে অথবা ১০+২/স্নাতক হতে হবে। ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। কম্পিউটার অপারেটর পদে শূন্যপদ ১৭৭৪টি। মাসে মাইনে মিলবে ২০,২৫০ টাকা। ১০+২/স্নাতক ও মাসের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটর অ্যাপ্লিকেশনে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে শূন্যপদ ১৬৬৯টি। মাসে মাইনে মিলবে ২০,২৫০ টাকা। ১০+২/স্নাতক, কম্পিউটর অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। ট্রেইনি ফ্যাসিলিটেটর পদে শূন্যপদ ১৬৬৬টি। মাসে মাইনে মিলবে ২২,৭৫০ টাকা। ১০+২/স্নাতক, ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। জেনারেল/ওবিসি/এমওবিসি চাকরিপ্রার্থীদের ৩২২ টাকা আবেদনমূল্য লাগবে। তপশিলি জাতি ও উপজাতি আর দারিদ্রসীমার নীচে থাকা চাকরিপ্রার্থীদের জন্য ২২২ টাকা আবেদনমূল্য লাগবে। বাম্পে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে লিখিত পরীক্ষা হবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড আর কম্পিউটারের নলেজের ওপর। পাশ করলে কম্পিউটারের দক্ষতা যাচাইয়ের জন্য ডাকা হবে। বাছাই করা চাকরিপ্রার্থীদের আসল নথিপত্র যাচাই করা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করে ওপরের মেনুতে ‘ওয়েস্ট বেঙ্গল’ বেছে নিতে হবে। অনলাইনে আবেদন করার পর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে। ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/ইউপিআই মারফত আবেদনমূল্য জমা দিতে হবে।


 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন