সৌরভের নজির ছুঁলেন নিউ জিল্যান্ডের রাচিন - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সৌরভের নজির ছুঁলেন নিউ জিল্যান্ডের রাচিন

 


দুবাই: একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করার নজির গড়লেন রাচিন রবীন্দ্র। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে শতরান করেছিলেন তিনি। এ বার সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান করলেন। একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করে ফেললেন তিনি। এর আগে সৌরভ গঙ্গোপাধ্যায় একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করেছিলেন। তালিকায় রয়েছেন আরও এক ভারতীয়।

একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করার নজির ছিল সাত ব্যাটারের। সেই তালিকায় এ বার যোগ হল রাচিনের নাম। ২০০০ সালে সৌরভ একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি শতরান করেছিলেন। ২০১৬ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একই নজির গড়েছিলেন শিখর ধাওয়ান। ভারতের সেই দুই ক্রিকেটারের সঙ্গে একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একাধিক শতরান করার নজির গড়েছিলেন ক্রিস গেল (২০০৬), সঈদ আনোয়ার (২০০০), হাশিম গিবস (২০০২), উপুল থরঙ্গা (২০০৬) এবং শেন ওয়াটসন (২০০৯)। এর মধ্যে গেল একই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনটি শতরান করার রেকর্ড গড়েছিলেন। যা এখনও কেউ ছুঁতে পারেননি।

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের বিরুদ্ধে বুধবার রাচিনের দাপট দেখল লাহোর। ১০১ বলে ১০৮ রানের ইনিংস খেলেন তিনি। এর মধ্যে ১০টি চার এবং একটি ছক্কাও মারেন। রাচিন এবং কেন উইলিয়ামসনের (১০১) ব্যাটে ভর করে ৩৩২ রান তোলে নিউ জিল্যান্ড। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে রেকর্ড। তাঁরা ভেঙে দেন অস্ট্রেলিয়ার ৩২৬ রানের রেকর্ড।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন