চন্দ্রযান-৫ অভিযানের ছাড়পত্র পেল ইসরো - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

চন্দ্রযান-৫ অভিযানের ছাড়পত্র পেল ইসরো

 


নয়াদিল্লি: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৫ অভিযানের জন্য কেন্দ্রের অনুমোদন পেয়েছে। এই অভিযানে মহাকাশযানের সঙ্গে ২৫০ কেজি ওজনের একটি রোভার পাঠানো হবে, জানিয়েছেন ইসরো চেয়ারম্যান ভি নারায়ণন। গত বছর চন্দ্রযান-৪ অভিযানের জন্যও কেন্দ্রের অনুমোদন দেওয়া হয়েছিল। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালে এই অভিযান সম্পন্ন হবে।

ইসরো চেয়ারম্যান বলেন, “তিনদিন আগে আমরা চন্দ্রযান-৫ অভিযানের জন্য ছাড়পত্র পেয়েছি। এই অভিযানে আমাদের সঙ্গে সহযোগিতা করবে জাপান।” চন্দ্রপৃষ্ঠ নিয়ে গবেষণা করার লক্ষ্যে ইসরো চন্দ্রযান অভিযান শুরু করে। ২০০৮ সালে চন্দ্রযান-১ চাঁদে পাড়ি দেয়। এরপর আরও দু’বার চাঁদে অভিযান চালিয়েছে ইসরো। তৃতীয় অভিযানে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানোর ঐতিহাসিক সাফল্য অর্জন করে। ওই অভিযানে রোভার ‘প্রজ্ঞান’ ছিল, যার ওজন ছিল ২৫ কেজি। পঞ্চম অভিযানে ২৫০ কেজি ওজনের রোভার পাঠানোর পরিকল্পনা করেছে ইসরো। নারায়ণন আরও জানান, “এই অত্যাধুনিক রোভার চন্দ্রপৃষ্ঠে গবেষণার কাজ করবে।”

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন