রামনগর: ‘প্লাস্টিক বর্জন করি, সুরক্ষা করি অর্থনীতি’ এই শ্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন গ্রিন দিঘা, ক্লিন দিঘা গড়ার লক্ষ্যে এক বৃহৎ পরিকল্পনার বাস্তবায়ন করা হয়।
দিঘা শংকরপুর কর্মাধ্যক্ষের তৎপরতায় এক অনুষ্ঠানের মাধ্যমে দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার এবং পর্যটকদের গুরুত্ব বোঝানো শুরু হলো। এদিনকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর-২ ব্লকের বিডিও পূজা দেবেশ্বর, পর্যটকদের সমিতি সভাপতি সিভাজি নায়ক সহ অন্যান্যরা।
মঙ্গলবার প্লাস্টিক ও নোংরা আবর্জনা ফেলাতে প্রকৃতির উপর কি প্রভাব পড়ে তা এদিন তিনি হাতে কলমে তুলে ধরা হয়। দিঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়। সেগুলি বাস্তব রূপায়ণের কাজ শুরু হয়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন