কলকাতা: গৃহঋণের বাজার কিছুটা মার খেল চলতি আর্থিক বছরের তৃতীয় ত্রৈমাসিকে। সাধারণ মানুষের ঋণ শোধ করার ক্ষমতা কতটা, তা যাচাই করে এদেশের একাধিক সংস্থা। তাদেরই অন্যতম ট্রান্সইউনিয়ন সিবিল দাবি করেছে, ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকে সংখ্যার নিরিখে গৃহঋণ গ্রহীতা কমেছে ৯ শতাংশ। অঙ্কের নিরিখে গৃহঋণ কমেছে ৩ শতাংশ। ২০২৩ সালের ওই একই সময়ের সঙ্গে তুল্যমূল্য হিসেবে এই তথ্য প্রকাশ করেছে তারা। পাশাপাশি ক্রেডিট কার্ডের বাজারও কমেছে বলে জানিয়েছে সিবিল। তাদের বক্তব্য, গত দু’বছরের মধ্যে এই ত্রৈমাসিকেই সার্বিক ঋণের হার সবচেয়ে কম। তার অন্যতম কারণ, ঋণের বাজারে নতুন ঋণগ্রহীতার সংখ্যা কমেছে। রিজার্ভ ব্যাঙ্ক তাদের নির্দেশিকায় জানিয়েছিল, বেশি মাত্রায় ঝুঁকি আছে, এমন ঋণের ক্ষেত্রে ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক সংস্থাগুলিকে আরও বেশি করে সাবধানতা অবলম্বন করতে হবে। তার প্রভাবও ঋণ-বাজারে পড়েছে বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
তৃতীয় ত্রৈমাসিকে কমল গৃহঋণের বাজার
Tags
# Bengal
# Business
# LatestNews
# National
About aajbikel
National
লেবেলসমূহ:
Bengal,
Business,
LatestNews,
National
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
About Aaj Bikel
Aaj Bikel is India leading online news site (Bengali, English) which offers the latest International and Nationwide news on Education, Jobs, current affairs, politics, entertainment, real estate, city news, health, career, lifestyle, food that enables its viewers to stay abreast with all the latest developments in Bengali and English.

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন