কলকাতা: বর্তমান রাজ্যে ক্ষমতাধীন দলের অধীনে এরাজ্যের মহিলারা আগের তুলনায় অনেক বেশি সুরক্ষিত। এই রিপোর্ট একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের তাদের বার্ষিক রিপোর্ট থেকে নিয়ে যখন এরাজ্যের মহিলাদের জন্য নতুন সুবিধা নিয়ে আসতে চলেছে সরকার। তার জন্য মহিলাদের ঋতুকালীন সময় যে নানাবিধ সমস্যা হয়ে থাকে তার জন্য তার কাজের জায়গায় বেশ সমস্যা তৈরি হয়ে থাকে। এবার সেই সমস্যা থেকে মহিলাদের মুক্তি দিতে সরকারিভাবে মাসিকের সময় ছুটি দেওয়ার বিষয় নিয়ে সমর্থক পদক্ষেপ নিতে চলেছে রাজ্যে। এমনটাই জানালেন রাজ্যে নারী এবং শিশু বিভাগ এবং সমাজ কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাঁজা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠানে এই কথাই জানান মন্ত্রী।
এদিন মন্ত্রী জানান, আমাদের রাজ্যে মহিলাদের নানান চ্যালেঞ্জের মধ্য দিয়ে কাজ করতে হয় তাদের সেই সব চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করতে সরকারিকভাবে নানান পদক্ষেপ তৈরি করা হয়েছে। যার কারণে রাজ্যের বহু মহিলারা উপকৃত হচ্ছেন। সেই কারণে বর্তমানে রাজ্যে মহিলাদের এমন থেকে বড় সমস্যা ঋতুকালীন সমস্যা। এই বিষয়ের কথা মাথায় রেখে যাতে সকল স্তরের সংখ্যা সেটা সরকারি হতে পারে এবং বেসরকারি হতে পারে, সব জায়গায় যাতে প্রতিমাসে মহিলাদের এই ছুটি বরাদ্দ করা যায় তার বিষয়ে সরকারিকভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে। এই বিষয়টি খুব শীঘ্র রাজ্যে চালু করা হতে পারে বলেই জানান মন্ত্রী।
এছাড়াও এদিন ওই অনুষ্ঠানের মঞ্চ থেকে এই দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি সঙ্ঘমিত্রা ঘোষ জানিয়েছেন, রাজ্যে এবার মহিলাদের চাকরির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। মূলত যারা সামাজিকভাবে নানাবিধ অত্যাচারিত হয়ে সরকারি সাহায্যে দিন যাপন করছেন তাদের মধ্যে যে প্রতিভা আছে তাকে প্রকাশ নিয়ে এসে তাদের কর্ম সংস্থানের বিষয়টিও শুরু করে দেওয়া হবে। তার জন্য বিভিন্ন শিক্ষাবর্তীর সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রয়োজনে সেই সব মহিলাদের আরও ট্রেনিং দিয়ে কাজের জন্য প্রস্তুত করে দিতেও সাহায্য করবে রাজ্যে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন