কবে ঘোষণা হবে বিজেপি রাজ্য সভাপতির নাম? বড় আপডেট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

কবে ঘোষণা হবে বিজেপি রাজ্য সভাপতির নাম? বড় আপডেট

 


নয়াদিল্লি: চলতি সপ্তাহেই রাজ্য বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা করা হবে। সোমবার বিজেপির শীর্ষ সূত্রে এই তথ্য প্রকাশ করা হয়েছে। দিল্লি থেকেই রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের উত্তরসূরি ঘোষণা করা হবে। এর ফলে সুকান্তবাবুকে সাংগঠনিক পদ থেকে সরানো হচ্ছে।

আগামী বছরের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে সুকান্তবাবুকে পদে রাখা হতে পারে বলে আলোচনা চলছিল, কিন্তু তা হচ্ছে না। সুকান্তবাবুকে প্রশ্ন করা হলে, তিনি বলেন, "আমার বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরত্বে অনেক কেন্দ্রীয় নেতা রয়েছেন। এই প্রশ্ন তাঁদের করুন।"

বিজেপি সূত্রে জানা গেছে, আগামী ২৯ মার্চ কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের সম্ভাবনা রয়েছে। নতুন সভাপতির নাম ঘোষণা এবং বঙ্গ ব্রিগেডের কোর কমিটির সঙ্গে জরুরি বৈঠক করার পরিকল্পনা রয়েছে তাঁর। এর ফলে, মোদি সরকারের সেকেন্ড ইন কম্যান্ডের বঙ্গ সফরের আগে রাজ্য বিজেপির নতুন সভাপতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।

সোমবার রাতে দিল্লিতে সুকান্তবাবুর সরকারি বাসভবনে বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, রাজ্য বিজেপির কোর টিমের কিছু সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন সভাপতির নাম এবং বিধানসভা ভোটের রণনীতি নিয়ে আলোচনা করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন