কলকাতা: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি। সোমবার বিকেলে নবান্নে প্রায় ১০ মিনিট ধরে আইএসএফ চেয়ারম্যানের কথা শোনেন মুখ্যমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রীকে কী জানিয়েছেন নৌশাদ?
বৈঠকের পর ভাঙড়ের বিধায়ক জানান, আমার এলাকার জন্য এলাকাবাসীর প্রয়োজন এবং কাজের কথা বলা হয়েছিল জেলা পরিকল্পনা অফিসারকে (ডিপিও)। তাঁর এবং অতিরিক্ত জেলাশাসকের (উন্নয়ন) উচিত ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি করা। কিন্তু তা হয়নি। আমি উপযুক্ত সমস্ত জায়গাতেও জানিয়েছিলাম। সুরাহা মেলেনি তাতেও। তাই শেষমেশ সর্বোচ্চ জায়গায় এসে বিষয়টি তুলে ধরলাম। নির্দিষ্ট ‘গাইডলাইন’ মেনেই যাবতীয় কাজ হবে বলে মুখ্যমন্ত্রী আমাকে কথা দিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন