বাবা শক্তি কাপুরকে একটি অ্যাপার্টমেন্ট উপহার দিয়েছিলেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। জুহুর সেই বিলাসবহুল আবাসন এবার বিক্রি করতে চলেছেন বর্ষীয়ান অভিনেতা।
জানা গিয়েছে, প্রায় ছ’কোটি ১১ লক্ষ টাকার বিনিময়ে এই অ্যাপার্টমেন্ট বিক্রি করবেন তিনি। জুহুর এই আবাসনে অনেক তারকার বাড়ি রয়েছে। সেখানেই বাবাকে উপহারটি দিয়েছিলেন নায়িকা। তবে শক্তি আচমকা কেন মেয়ের দেওয়া উপহার বিক্রি করার সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়।
জানা গিয়েছে, ইতিমধ্যে এই অ্যাপার্টমেন্টের জন্য ৩৬ লক্ষ টাকা জমা পড়েছে স্ট্যাম্প ডিউটি বাবদ। রেজিস্ট্রেশনের জন্য খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তবে একা শক্তির নামে পুরো আবাসনটি ছিল না। মা ও বাবাকে একত্রে এই অ্যাপার্টমেন্টটি দিয়েছিলেন শ্রদ্ধা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন