হাওড়া: দক্ষিণ-পূর্ব রেল হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। চারলাপল্লি-শালিমার-চারলাপল্লি এবং চারলাপল্লি-সাঁতরাগাছি-চারলাপল্লি রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে।
চারলাপল্লি-শালিমার-চারলাপল্লি স্পেশাল, চারলাপল্লি-শালিমার হোলি স্পেশাল, চারলাপল্লি থেকে প্রস্থান ৯ মার্চ ও ১৬ মার্চ, রাত ৭ টা ৪৫ মিনিটে। শালিমাকে পৌঁছানোর সময় যাত্রা শুরুর তৃতীয় দিনে দুপুর ২ টায়। শালিমার-চারলাপল্লি হোলি স্পেশাল শালিমার থেকে প্রস্থান ১১ মার্চ ও ১৮ মার্চ ভোর ৬ টায়। চারলাপল্লিতে পৌঁছানোর সময় পরের দিন সকাল ০৯ টা ১০ মিনিটে। এই বিশেষ ট্রেনটি জলেশ্বর, খড়গপুর ও সাঁতরাগাছি স্টেশনে থামবে।
চারলাপল্লি-সাঁতরাগাছি-চারলাপল্লি স্পেশাল, চারলাপল্লি-সাঁতরাগাছি হোলি স্পেশাল চারলাপল্লি থেকে প্রস্থান ৭ মার্চ ও ২১ মার্চ, সকাল ৭ টা ১৫ মিনিটে। সাঁতরাগাছিতে পৌঁছানোর সময় পরের দিন সকাল ১০ টা ৩০ মিনিটে। সাঁতরাগাছি-চারলাপল্লি হোলি স্পেশাল, সাঁতরাগাছি থেকে প্রস্থান ৮ মার্চ ও ২২ মার্চ দুপুর ১২ টা ৩০ মিনিটে। চারলাপল্লিতে পৌঁছানোর সময় পরের দিন বিকেল ৪ টা ৪০ মিনিটে। এই বিশেষ ট্রেনটি জলেশ্বর ও খড়গপুর স্টেশনে থামবে।
এছাড়াও হোলি উপলক্ষে অতিরিক্ত যাত্রীদের সুবিধার্থে সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি রুটে বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সাঁতরাগাছি-দ্বারভাঙা-সাঁতরাগাছি হোলি স্পেশাল, সাঁতরাগাছি-দ্বারভাঙা হোলি স্পেশাল
সাঁতরাগাছি থেকে প্রস্থান ১২ মার্চ, সকাল ৯ টা ৩০ মিনিটে। দ্বারভাঙায় পৌঁছনোর সময় ওই দিন সন্ধ্যা ৭ টা ০৫ মিনিটে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন