‘কিশোরীর বক্ষ স্পর্শ ধর্ষণের চেষ্টা নয়’, হাইকোর্টের মন্তব্য ‘অসংবেদনশীল’ বলল সুপ্রিম কোর্ট - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

‘কিশোরীর বক্ষ স্পর্শ ধর্ষণের চেষ্টা নয়’, হাইকোর্টের মন্তব্য ‘অসংবেদনশীল’ বলল সুপ্রিম কোর্ট



নয়াদিল্লি: চূড়ান্ত অসংবেদনশীল। আমরা ব্যথিত। শিশু যৌন হেনস্তা মামলায় এলাহাবাদ হাইকোর্টের রায়ের বিতর্কিত অংশে স্থগিত করে বুধবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সম্প্রতি উত্তরপ্রদেশের কাশগঞ্জের একটি মামলার রায়ে এলাহাবাদ হাইকোর্টের বেঞ্চ মন্তব্য করেছিল যে, কিশোরীর বক্ষ স্পর্শ করা ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা নয়। বরং একে যৌন হেনস্তা বলে উল্লেখ করা যেতে পারে।


আদালতের এহেন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল। এই ইস্যুতে স্বতঃপ্রণোদিত হয়ে হস্তক্ষেপ করে সর্বোচ্চ আদালত। বুধবার স্বতঃপ্রণোদিত সেই মামলার শুনানিতে বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহর ডিভিশন বেঞ্চ  সাফ জানিয়ে দিয়েছে, ‘যিনি এই রায় লিখেছেন তাঁর মধ্যে সংবেদনশীলতার অভাব স্পষ্ট। এমন নয় যে সঙ্গে সঙ্গে এই রায় দেওয়া হয়েছে। চার মাস রিজার্ভ রাখার পর চূড়ান্ত রায় ঘোষণা করা হয়। আমরা সাধারণত এই পর্যায়ে স্থগিতাদেশ দিতে ইতস্তত করি। কিন্তু রায়ের ২১, ২৪ ও ২৬ নম্বর প্যারাগ্রাফে চূড়ান্ত অমানবিকতার প্রতিফলন ঘটেছে। ফলে এই প্যারাগ্রাফগুলিতে যে মন্তব্য করা হয়েছে, তা আমরা স্থগিত করে দিচ্ছি।


এদিন মামলার শুনানিতে বিচারপতি গাভাইকে বলতে শোনা যায়, ‘এটা একটা খুব গুরুতর বিষয়। বিচারপতির তরফে চূড়ান্ত অসংবেদনশীলতা প্রকাশ পেয়েছে। এমন ক্ষেত্রে সমন পর্যন্ত পাঠানো যায়। তাঁদের সম্পর্কে (এলাহাবাদ হাইকোর্টের বিচারপতিদের) এমন কড়া শব্দ ব্যবহার করতে আমার খারাপই লাগছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন