বেঙ্গালুরু: আলোয় ভাসছে চিন্নাস্বামী স্টেডিয়াম। মঞ্চে হাজির ক্রিকেটাররা। কিন্তু বিরাট কোহলির নাম উচ্চারিত হওয়ারপ সঙ্গেসঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ল গ্যালারি। সিঁড়ি দিয়ে উঠে খানিকটা দৌড়েই তাঁর জন্য নির্ধারিত জায়গায় দাঁড়ালেন ভিকে। ডান হাত তুলে জনতার উদ্দেশে নাড়লেন। বিরাটের নামে গর্জন আরও বাড়ল। অধিনায়ক না হয়েও তিনি যেন অঘোষিত ক্যাপ্টেন! পাশে দাঁড়ানো রজত পাতিদারের উপর ভরসা রাখার আহ্বান শোনা গেল বিরাটের গলায়। মাইক হাতে তিনি বললেন, ‘আমার পাশেই যে দাঁড়িয়ে তার হাতেই সুরক্ষিত আরসিবি’র নেতৃত্ব। দীর্ঘদিন দলকে নেতৃত্ব দেবে ও। ওকে উজাড় করে ভালোবাসুন।’ সঙ্গে সঙ্গে করতালিতে মুখর হয়ে উঠল স্টেডিয়াম।
ক্রিকেট জীবনে কম ট্রফি জেতেননি তিনি। ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ২০১১ সালে ওডিআই বিশ্বকাপ, ২০১৩ ও ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ— ট্রফি ক্যাবিনেট ভর্তিই বিরাটের। নেই শুধু আইপিএল। এবার, আইপিএলের ১৮তম বর্ষে কোহলির হাতে তা উঠলে পূর্ণতা পাবে তাঁর কেরিয়ার। সেই স্বপ্নই দেখছেন ভক্তরা। কিন্তু আইপিএলে প্রতিবারই এমন আশা নিয়ে মরশুম শুরু করে আরসিবি। ক্রমশতা পরিণত হয় হতাশায়। এবার কি বিরাটের হাতে উঠবে ট্রফি?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন