দমদম: ছাত্রী নিগ্রহের ঘটনায় অবশেষে পকসো আইনে অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হল। দমদমের ওই স্কুলের এক ছাত্রী গত সোমবার প্রধান শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। তার পরিবার অভিযোগ দায়ের করে থানায়।
প্রসঙ্গত, দমদমের একটি সরকারি স্কুলে অষ্টম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। ক্লাস চলাকালীন ওই ছাত্রীর ঘটনায় গত মঙ্গলবার শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অভিভাবক থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা। এমনকী ভাঙচুরও চলে স্কুলের ক্লাসরুমে। যাবতীয় জিনিসপত্র তছনছ করে দেওয়া হয়। এরপর দমদম থানায় অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। শেষ পর্যন্ত বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে দমদম থানার পুলিশ। এদিন তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলার রুজু করা হয়েছে বলে আদালত সূত্রে খবর।
এদিকে ওই স্কুলের পড়ুয়া ও অভিভাবকদের দাবি এই ঘটনা প্রথম নয়, এর আগেও এই কাজ করেছেন ওই হেডমাস্টার। এক অভিভাবক বলেছেন, অনেকদিন থেকেই এখানে মেয়েদের উপর অত্যাচার চলছে। বারবার বলেও কোনও কাজ হয়নি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন