এবার সব হারালেন হাসিনা, বাংলাদেশ আদালতের কড়া নির্দেশ, বিপাকে মুজিব কন্যা! - Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel News | Latest Bengali News Bangla News, বাংলা খবর, কলকাতা, পশ্চিমবঙ্গ, তৃণমূল, বিজেপি খবর

Aaj Bikel is currently West Bengal's leading, popular, authentic and trustworthy digital media. Aaj Bikel News has become the voice of crores of readers and viewers.

বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

এবার সব হারালেন হাসিনা, বাংলাদেশ আদালতের কড়া নির্দেশ, বিপাকে মুজিব কন্যা!




ঢাকা: আরও বিপাকে পড়লেন শেখ হাসিনা। বাংলাদেশে তাঁর আর কিছুই রইল না বললেই চলে। তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। এরই সঙ্গে তাঁর গোটা পরিবার অর্থাৎ ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানার নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে ঢাকার মেট্রোপলিটন আদালত। এমনকী হাসিনার বোন শেখ রেহানা ও তাঁর দুই সন্তান টিউলিপ সিদ্দিকী ও মুজিব সিদ্দিকীর নামে থাকা সম্পত্তিও বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছে আদালত। গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই দেশ ছাড়েন হাসিনা। তারপর থেকেই মুজিব কন্যা ও তাঁর পরিবারের সমস্ত সম্পত্তি নিয়ে তদন্ত চালাচ্ছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বা দুদক। সেই কমিশনের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই হাসিনার গোটা পরিবারের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিতে গতকাল, মঙ্গলবার নির্দেশ দিয়েছে আদালত। এরই সঙ্গে হাসিনার গোটা পরিবারের ১২৪টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রোক করতেও নির্দেশ দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন